Skip to content
জুন 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জল্পনার অবসান, প্রকাশ্যে দাদাগিরির প্রোমো

জল্পনার অবসান, প্রকাশ্যে দাদাগিরির প্রোমো

Online Desk জুন 26, 2026
FotoJet (1)

ওঙ্কার ডেস্ক: জল্পনার অবসান, সামনে এলো দাদাগিরির প্রোমো। দেব-ই হচ্ছে এই সিজনের দাদাগিরি’র মুখ। সবটা কি খুব সহজ ছিল, প্রোমোতে ধরা দিয়েছে দেবের সংকোচও। কিন্তু সব বাধা-বিপত্তি কাটিয়ে এবার দাদাগিরির সঞ্চালনায় দেব। ‘দাদাগিরি’ ও সৌরভ গঙ্গোপাধ্যায় একেবারে যেন সমার্থক ছিল। এযাবৎকাল আপামর দর্শককুলের কাছে এই ছবি হয়ে উঠেছিল চেনা। তবে এবার সঞ্চালনায় বড়সড় রদবদল। ‘সৌরভে’র পরিবর্তে এবার টেলিভিশনের পর্দায় ‘দাদাগিরি’ করতে আসছেন দেব। সৌরভের জুতোয় সুপারস্টারের পা গলানোর গুঞ্জন মাসখানেক ধরেই সেলেব পাড়ার অন্দরে চলছিল। মাসখানেকের চলা এই জল্পনার পর শেষমেশ টেলিপর্দায় ‘দাদা’ হিসেবে আত্মপ্রকাশের খবরে সিলমোহর দেন খোদ দেবই। প্রথমত, নতুন সফর। দ্বিতীয়ত, বিগত একদশকে সৌরভের পথচলা। অতঃপর সঞ্চালক হিসেবে মহারাজের সঙ্গে দেবের তুলনা যে আসবে, সেটাই স্বাভাবিক।
প্রকাশ্যে এসেছে ‘দাদাগিরি’র নতুন প্রোমো। সেখানেই দেখা গেল, চ্যানেলের দুই অন্য সঞ্চালক যিশু সেনগুপ্ত এবং আবির চট্টোপাধ্যায়ের মহাচমক! সংশ্লিষ্ট শোয়ের সঞ্চালনার দায়ভার পড়তেই দেবকে কেমন যেন নার্ভাস দেখাচ্ছে! কারও কোনও কথাই কানে তুলতে নারাজ তিনি। নতুন এই প্রোমোয় সুপারস্টারকে বলতে শোনা যায় যে, ‘কোথায় দাদা আর কোথায় আমি…’। এমতাবস্থাতেই সেটে হঠাৎ দেখা যিশু-আবিরের সঙ্গে। যিশু-আবিরই শেষমেশ দেবকে ‘দাদাগিরি’ করতে রাজি করালেন। দেবের কাঁধে হাত রেখে ভরসা জুগিয়ে যিশু বলেন, ‘আরে, আমরা পারলে তুই পারবি না?’ সঙ্গে সঙ্গে আবির চট্টোপাধ্যায়ও বললেন, ‘একদমই তাই, তোমার ময়দানে তুমিও তো দাদা, তাই না?’ তাঁর সঙ্গে যিশু সায় দিতেই দেব চলে গেলেন ‘দাদাগিরি’ সঞ্চালনার কর্তব্য পালনে। আর তিন সুপারস্টারকে নিয়ে শোয়ের এহেন প্রোমোই এখন চর্চার শিরোনামে।
খবর, এপ্রিল মাসের শেষের দিকেই কলকাতার অলিগলি থেকে গঙ্গার ঘাটে ‘নতুন বাংলার নতুন দাদাগিরি’র প্রোমো শুট করেছিলেন দেব। কিন্তু সেসময়ে কাকপক্ষীতেও টের পেতে দেননি। এযাবৎকাল জি বাংলার প্ল্যাটফর্মে সৌরভের দাদাগিরিতে মুগ্ধ হয়েছেন বাংলার মানুষ। কারণ ক্রিকেটের ময়দান হোক বা দর্শকে ভরা প্রেক্ষাগৃহের মঞ্চে সঞ্চালনার দায়িত্ব, সবেতেই স্বতন্ত্র্য বজায় রেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে দেবের এই নতুন দাদাগিরি নিয়েও চর্চা শুরু হয়েছে। কেউ কেউ অভিনেতার বাচনভঙ্গী নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন! এবার শুধু শো শুরু হওয়ার অপেক্ষা। সেখানে কেমন চমক দেন দেব? সেটাই দেখার অপেক্ষায় দর্শকমহল।

Post Views: 33

Continue Reading

Previous: সঞ্চালকের পর এবার বদল ‘দাদাগিরি’র টাইটেল ট্র্যাকে
Next: চার দশক পর কনিষ্ক বিমান হামলায় খালিস্থানি যোগ শিকার কানাডা সরকারের

সম্পর্কিত গল্প

baby-deadbody.png

ছয়মাসের শিশুকন্যার কান্নায় বিরক্ত; ধারালো অস্ত্র দিয়ে গলা কাটল মা

Online Desk জুন 26, 2026
sujashjkr.png

RSS, BJP কে নকল হিন্দু বলে সমালোচনা জোত্যির্মঠের শঙ্করাচার্যের; দলের নীতি-আদর্শ নিয়েও কটাক্ষ

Online Desk জুন 26, 2026
mp.png

গাড়ির ভিতরে যুগলের রহস্যমৃত্যু, ৫০ ফুট দূরে মিলল ৩টি মোবাইল; ধোঁয়াশায় মধ্যপ্রদেশ পুলিশ

Online Desk জুন 26, 2026

You may have missed

baby-deadbody.png

ছয়মাসের শিশুকন্যার কান্নায় বিরক্ত; ধারালো অস্ত্র দিয়ে গলা কাটল মা

Online Desk জুন 26, 2026
sujashjkr.png

RSS, BJP কে নকল হিন্দু বলে সমালোচনা জোত্যির্মঠের শঙ্করাচার্যের; দলের নীতি-আদর্শ নিয়েও কটাক্ষ

Online Desk জুন 26, 2026
mp.png

গাড়ির ভিতরে যুগলের রহস্যমৃত্যু, ৫০ ফুট দূরে মিলল ৩টি মোবাইল; ধোঁয়াশায় মধ্যপ্রদেশ পুলিশ

Online Desk জুন 26, 2026
OM.jpg

কারা আসল তৃণমূল? ২১ জুলাইয়ের আগেই তা নির্ধারণের দিনক্ষণ চূড়ান্ত করেছেন স্পিকার

Online Desk জুন 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.