Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দেশে ধ*র্ষণের অভিযোগ ১৬জন সাংসদের বিরুদ্ধে, তালিকায় ৫ জন বিজেপির, ১ জন তৃণমূলের

দেশে ধ*র্ষণের অভিযোগ ১৬জন সাংসদের বিরুদ্ধে, তালিকায় ৫ জন বিজেপির, ১ জন তৃণমূলের

Online Desk আগস্ট 25, 2024
7.png

তামসী রায় প্রধান, ওঙ্কারঃ আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ চলছে লাগাতার। চলছে রাজনৈতিক তরজা। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে পথে নেমেছে বিরোধীরা। দাবি উঠেছে আরও কঠোর আইন প্রণয়নের। কিন্তু এডিআর তথ্য বলছে, সংসদ, বিধানসভায় যারা আইন প্রণয়ন করেন সেই এমপি-এমএমএ-দের অনেকেই নারীর প্রতি জঘন্য আচরণে অভিযুক্ত। যেই তালিকায় বিজেপি কংগ্রেস তৃণমূল এমপি-এমএমএ-দের নাম রয়েছে।
আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে সবর গোটা দেশ। আরজি করের ঘটনার প্রেক্ষিতে গোটা দেশ সরব হওয়ায়। দাবি উঠেছে আরও কঠোর আইনের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয়ে চিঠি দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কঠোর আইন চেয়ে সরব হন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু দেখা যাচ্ছে সংসদ, বিধানসভায় যারা আইন প্রণয়ন করেন সেই এমপি-এমএমএ-দের অনেকেই নারীর প্রতি জঘন্য আচরণে অভিযুক্ত।
ভোট পর্যবেক্ষক সংস্থা অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফমর্স (এডিআর) প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করে জানিয়েছে, অভিযোগের তালিকায় ধর্ষণের মতো গুরুতর অভিযোগও আছে দেশের আইন প্রণেতাদের বিরুদ্ধে।

লোকসভা ও রাজ্যসভার ৭৫৫জন সাংসদ এবং দেশের ৩৯৩৮জন বিধায়কের মধ্যে ১৫১ জনের বিরুদ্ধে যৌন নিপীড়ন-সহ নারী নির্যাতনের অভিযোগ আছে। তাদের মধ্যে ১৩৫জন বিধায়ক ও ১৬জন সাংসদ।
নারীর প্রতি যৌন নিপীড়ন এবং অন্যান্য অপরাধে যুক্ত থাকার মামলা সবচেয়ে বেশি আছে বিজেপির এমপি-এমএলএ-দের বিরুদ্ধে।
বিজেপির মোট ৫৪জন এই ধরনের অপরাধে অভিযুক্ত।
কংগ্রেসের ২৩জন এমপি-এমএলএ-র বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা চলছে।
তেলুগু দেশম দলের ১৭জনের বিরুদ্ধে যৌন নিপীড়ন-সহ নারী নির্যাতনের অভিযোগ আছে।
আম আদমি পার্টির যথাক্রমে ১৩ জনের বিরুদ্ধে যৌন নিপীড়ন-সহ নারী নির্যাতনের অপরাধের মামলা আছে।
বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসও এডিআর তালিকায় খুব একটা পিছিয়ে নেই।
তৃণমূল কংগ্রেসের ১০জন এমপি-এমএলএ’র বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে মামলা বিচারাধীন।
বিহারের রাষ্ট্রীয় জনতা দল (জেডিইউ) এর পাঁচ এমপি-এমএলএ’র বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা বলছে।
দলগতভাবে তৃণমূল অনেক পিছনের সারিতে থাকলেও নেতাদের বিরুদ্ধে নারীর প্রতি হিংসা, যৌন নির্যাতনের ঘটনায় রাজ্যগুলির মধ্যে শীর্ষে আছে বাংলা।

Post Views: 75

Continue Reading

Previous: আর জি করকাণ্ডে তৃণমূল যোগ ! বড় ইঙ্গিত অধীরের
Next: নবান্ন অভিযানে মীনাক্ষী ? জানালেন নিজেই

সম্পর্কিত গল্প

kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026

You may have missed

kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.