Skip to content
নভেম্বর 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৩ গোলে ভরাডুবি ভারতের

দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৩ গোলে ভরাডুবি ভারতের

Online Desk নভেম্বর 15, 2026
India-defeat-against-New-Zealand.jpg

স্পোর : প্রথম ম্যাচে ৫ -০ গোলে হারের পরে নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় ম্যাচেও ভরাডুবি। এবার ৩-০ গোলে হারতে হল টিম ইন্ডিয়াকে। খানিকটা মান রক্ষা ফিফা ফেন্ডলি ম্যাচে। যদিও ম্যাচের শুরু থেকেই ভারতকে চাপে রাখে নিউজিল্যান্ড। প্রথম ২০ মিনিটে কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের মুখ খুলতে পারেনি নিউজিল্যান্ডরা। তবে ২২ মিনিটে সেই অপেক্ষার অবসান ঘটে। ম্যাককোয়াটের কর্নার থেকে ফিন সুরম্যানের হেডারে এগিয়ে যায় নিউজিল্যান্ড। গোলরক্ষক বিশাল কাইথের ভুলের সুযোগ নিয়ে বল জালে জড়িয়ে দেন সুরম্যান।

প্রথম গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে নিউজিল্যান্ড। ৪০ মিনিটে শর্ট কর্নার থেকে বল পেয়ে বক্সের বাইরে দুর্দান্ত শটে ব্যবধান বাড়ান জেমস ম্যাকগ্যারি। এর ঠিক তিন মিনিট পর র‍্যান্ডালের নিখুঁত পাস থেকে সহজেই গোল করেন নিউজিল্যান্ড অধিনায়ক ক্রিস উড। ফলে প্রথমার্ধের শেষে ৩-০ গোলে পিছিয়ে পড়ে ভারত।

প্রথমার্ধে ভারতের পারফরম্যান্সের সবচেয়ে বড় দুর্বলতা ছিল আক্রমণভাগ। একটিও শট নিউজিল্যান্ডের গোলে রাখতে পারেনি ভারত। পাঁচজনের রক্ষণভাগ সাজিয়েও নিউজিল্যান্ডের আক্রমণ সামলাতে ব্যর্থ হন ভারতীয় ফুটবলাররা।

দ্বিতীয়ার্ধে অবশ্য রক্ষণভাগে কিছুটা উন্নতি দেখা যায়। কোচ খালিদ জামিল একাধিক পরিবর্তন আনেন। গোলরক্ষক বদল হয়।৫৫ মিনিটে ম্যাককোয়াটের জোরালো শট দুর্দান্তভাবে আটকে দেন তিনি। অন্যদিকে, ৮৫ মিনিটে রুফারের হেড গোললাইন থেকে ক্লিয়ার করে দলকে আরও বড় ব্যবধানের হারের হাত থেকে বাঁচান বিজয় ভার্গিস।

Continue Reading

Previous: ১৫ নভেম্বর কেমন কাটবে? জেনে নিন ১২ রাশির আজকের ভাগ্যফল :
Next: ব্যারাকপুরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল! ছটের অনুষ্ঠানে বিধায়ককে ঘিরে বিক্ষোভ, পাল্টা তোপ কৌস্তুভের

সম্পর্কিত গল্প

New-Zealand.jpg

সিরিজ জিতলেও ব্যাটিং ব্যর্থতা মেনে নিতে পারছেন না শ্রেয়স

Online Desk নভেম্বর 15, 2026
WhatsApp-Image-2026-11-15-at-18.23.47.jpeg

মেটালিক মেকআপ—আপনার সৌন্দর্যে যোগ হোক এক আলাদা মাত্রা!

Online Desk নভেম্বর 15, 2026
sdhe.png

সিটং কমলা লেবু এবার হবে আপনার বাড়ির টবেই! কখন বসাবেন চারা? কীভাবে করবেন পরিচর্যা? জেনে নিন প্রচুর ফল পাওয়ার উপায়:

Online Desk নভেম্বর 15, 2026

You may have missed

New-Zealand.jpg

সিরিজ জিতলেও ব্যাটিং ব্যর্থতা মেনে নিতে পারছেন না শ্রেয়স

Online Desk নভেম্বর 15, 2026
WhatsApp-Image-2026-11-15-at-18.23.47.jpeg

মেটালিক মেকআপ—আপনার সৌন্দর্যে যোগ হোক এক আলাদা মাত্রা!

Online Desk নভেম্বর 15, 2026
sdhe.png

সিটং কমলা লেবু এবার হবে আপনার বাড়ির টবেই! কখন বসাবেন চারা? কীভাবে করবেন পরিচর্যা? জেনে নিন প্রচুর ফল পাওয়ার উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
i6t.png

মাল্টিপল স্ক্লেরোসিস রোগের লক্ষণ, কারণ ও উপশমের উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.