Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারতের পণ্যে ১৮% মার্কিন শুল্ক: লক্ষ্য ৫০০ বিলিয়ন ডলার বাণিজ্য

ভারতের পণ্যে ১৮% মার্কিন শুল্ক: লক্ষ্য ৫০০ বিলিয়ন ডলার বাণিজ্য

Online Desk ফেব্রুয়ারি 7, 2026
20260207_102401.jpg

ওঙ্কার ডেস্ক: চলতি সপ্তাহের প্রথম দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন ভারতের পণ্যে চাপানো ৫০ শতাংশ শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই বাণিজ্য চুক্তির ফলে বাণিজ্য বাড়বে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে। অন্তর্বর্তী এই বাণিজ্য চুক্তির অংশ হিসেবে, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় আমদানির উপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করেছে।

পর্যবেক্ষকদের মতে, এই চুক্তির ফলে ভারতও মার্কিন পণ্যের উপর চাপানো শুল্ক কমাবে। মার্কিন মুলুক থেকে ভারতে আসা লাল জোয়ার, বাদাম, তাজা ও প্রক্রিয়াজাত ফল, সয়াবিন তেল, ওয়াইন, স্পিরিট এবং কৃষি ও খাদ্য পণ্যের উপর শুল্ক কমাবে বা তুলে নেবে নয়াদিল্লি। ভারতের বস্ত্র ও পোশাক, চামড়া ও জুতো, প্লাস্টিক ও রবার, জৈব রাসায়নিক, গৃহসজ্জার সামগ্রী, হস্তশিল্প পণ্য এবং কিছু যন্ত্রপাতির উপর মার্কিন যুক্তরাষ্ট্র ১৮% শুল্ক আরোপ করবে। অন্তর্বর্তী চুক্তিটি কার্যকর হলে মার্কিন যুক্তরাষ্ট্র জেনেরিক ওষুধ, রত্ন ও হীরা এবং বিমানের যন্ত্রাংশ সহ অনেক ভারতীয় পণ্যের উপর আরোপিত শুল্ক প্রত্যাহার করবে। আগামী পাঁচ বছরে ভারত মার্কিন মুলুক থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কেনার লক্ষ্যমাত্রা নিয়েছে। যার মধ্যে রয়েছে বিমান ও বিমানের যন্ত্রাংশ, মূল্যবান ধাতু, প্রযুক্তি পণ্য এবং কোকিং কয়লা।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে নতুন অন্তর্বতী বাণিজ্য চুক্তির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি লিখেছিলেন, ‘আজ আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। ভারতে তৈরি পণ্যের শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে, এটা জেনে আনন্দিত। এই দারুণ ঘোষণার জন্য ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনেক ধন্যবাদ। দুটি বৃহৎ অর্থনীতি ও বিশ্বের বৃহত্তম গণতন্ত্র একসঙ্গে কাজ করলে আমজনতা উপকৃত হয়। দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার অনেক ক্ষেত্র তৈরি হয়।’

Post Views: 217

Continue Reading

Previous: ইংল্যান্ডকে বধ করে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
Next: ভালোবাসার সপ্তাহে আসতে চলেছে ঝঞ্ঝা, ফলে কমবে তাপমাত্রা

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.