Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ভালোবাসার সপ্তাহে আসতে চলেছে ঝঞ্ঝা, ফলে কমবে তাপমাত্রা

ভালোবাসার সপ্তাহে আসতে চলেছে ঝঞ্ঝা, ফলে কমবে তাপমাত্রা

Online Desk ফেব্রুয়ারি 7, 2026
sz.png

ওঙ্কার ডেস্ক: আজ থেকে শুরু হয়ে গেল ভালোবাসার সপ্তাহ। এক-একদিন পালিত হবে এক-একটা বিশেষ দিন। এই কয়েকটা দিন আবহাওয়ার চেয়ে ভালোবাসার উষ্ণ অনুভূতি উপভোগ করতে চায় সব যুগলেরা।
সেই প্রার্থনাই হয়তো শুনল শীত। তাই তার ফিরে যাওয়ার তারিখটা আরেকটু পিছিয়ে নিল সে।
হাওয়া অফিসের মতে, সপ্তাহান্তে ১-২ ডিগ্রি তাপমাত্রা কমবে। বর্তমানে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৬ ডিগ্রির ঘরে। কিন্তু আগামী দু’দিনের মধ্যেই তা ১৪ ডিগ্রির কাছাকাছি নেমে আসবে।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রির আশেপাশে। দক্ষিণবঙ্গের কল্যাণী ও সিউড়িতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস।
অপরদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। শুক্রবার উত্তরবঙ্গের সমতল এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি ও উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৮ ডিগ্রি।
আগামী চার দিন উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সমতলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যে।
তাপমাত্রা হ্রাস হওয়ার কারণ স্বপক্ষে আবহাওয়াবিদরা বলছেন, আগামী রবিবার ৮ ফেব্রুয়ারি উত্তর-পূর্ব অসমে ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ-পূর্ব আরব সাগর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। লাক্ষাদ্বীপ এবং কেরল উপকূলের মাঝে এর অবস্থান। ফলে আরও একটি ঝঞ্ঝা আসতে চলেছে। এসবের প্রভাবেই দক্ষিণবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে।

Continue Reading

Previous: ভারতের পণ্যে ১৮% মার্কিন শুল্ক: লক্ষ্য ৫০০ বিলিয়ন ডলার বাণিজ্য
Next: বিসিসিআই চাইলেও কেন সিনিয়র ভারতীয় দলে খেলতে পারবেন না বৈভব সূর্যবংশী?

সম্পর্কিত গল্প

New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026
Global-Youth-Protest_-India-Meets-France.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.