Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • বিসিসিআই চাইলেও কেন সিনিয়র ভারতীয় দলে খেলতে পারবেন না বৈভব সূর্যবংশী?

বিসিসিআই চাইলেও কেন সিনিয়র ভারতীয় দলে খেলতে পারবেন না বৈভব সূর্যবংশী?

Online Desk ফেব্রুয়ারি 7, 2026
20260207_113538.jpg

ওঙ্কার ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে বৈভব সূর্যবংশীর ঝড়ো ইনিংসে বিস্মিত ক্রিকেট বিশ্ব। তার রেশ এখনও কাটেনি। ৮০ বলে ১৭৫ রান করে নজির গড়েছেন বৈভব। বিহারের এই ১৪ বছর বয়সী ক্রিকেটার অনুরাগীদের মনে একটি প্রশ্ন তুলে দিয়েছেন: এত ভাল পারফরম্যান্স করার পরেও তিনি সিনিয়র ভারতীয় দলে নেই কেন?

সিনিয়র ভারতীয় দলে সূর্যবংশীর খেলার পথে প্রধান বাধা হলো আইসিসির বয়স সংক্রান্ত নীতি। তরুণ খেলোয়াড়দের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য ২০২০ সালে আইসিসি একটি নিয়ম চালু করে। যাতে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য একজন খেলোয়াড়কে কমপক্ষে ১৫ বছর বয়সী হতে হবে। রিপোর্ট অনুসারে, বৈভব ২৭ মার্চ ২০১১ সালে জন্মগ্রহণ করেন। ফেব্রুয়ারি ২০২৬-এ তার ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের সময় পর্যন্ত, তিনি এখনও ১৪ বছর বয়সী।বিহারের এই বাঁহাতি ব্যাটার বাইশ গজে যতই ঝড় তুলুন না কেন, ২৭ মার্চ ২০২৬ পর্যন্ত সিনিয়র জাতীয় নির্বাচকদের হাত কার্যত বাঁধা থাকবে। যদিও তিনি সিনিয়র দলের জন্য বয়সে খুব ছোট, এদিকে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেও তাঁর যাত্রা শেষ। কারণ বিসিসিআই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য একটি কঠোর নীতি চালু করেছে, যার লক্ষ্য হল ‘এক-টুর্নামেন্ট’ নিয়ম। অর্থাৎ বয়স অনুযায়ী পুরাতনদের না সুযোগ দিয়ে নতুনদের জায়গা দেওয়া। ২০২৬ সালে বিশেষ খেলোয়াড় হিসেবে উঠে এলেও ২০২৮ বা ২০৩০ সালের টুর্নামেন্টগুলিতে ফিরতে পারবেন না বৈভব। যদিও সেই সময়ও তিনি ১৯ বছরের কম বয়সী থাকবেন।

গত ১২ মাসে বৈভবের নজিরগুলির মধ্যে রয়েছে–

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৮০ বলে ১৭৫ রান করে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করেন তিনি।

২০২৬ সালের আসরে ৩০টি ছক্কা মেরে টুর্নামেন্টের নতুন রেকর্ড গড়েন।

বিজয় হাজারে ট্রফিতে মাত্র ৫৯ বলে ১৫০ রান করে এবি ডি ভিলিয়ার্সের বিশ্ব রেকর্ড ভাঙেন।

রাজস্থান রয়্যালসের হয়ে ৩৫ বলে সেঞ্চুরি করে আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান (১৪ বছর, ৩২ দিন) হন।

Continue Reading

Previous: ভালোবাসার সপ্তাহে আসতে চলেছে ঝঞ্ঝা, ফলে কমবে তাপমাত্রা
Next: ভারতের উপর থেকে ২৫% শুল্ক তুলে নিচ্ছে মার্কিন মুলুক; স্বস্তিতে দেশের ব্যাবসায়ী মহল

সম্পর্কিত গল্প

New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-32.webp

ফের সময় চাইলেন কাকলি-সহ ২০ সাংসদ, ৩ নভেম্বর পর্যন্ত ডেডলাইন চেয়ে স্পিকারকে চিঠি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Global-Youth-Protest_-India-Meets-France.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.