Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারতের উপর থেকে ২৫% শুল্ক তুলে নিচ্ছে মার্কিন মুলুক; স্বস্তিতে দেশের ব্যাবসায়ী মহল

ভারতের উপর থেকে ২৫% শুল্ক তুলে নিচ্ছে মার্কিন মুলুক; স্বস্তিতে দেশের ব্যাবসায়ী মহল

Online Desk ফেব্রুয়ারি 7, 2026
modi-trump-1280.jpg

ওঙ্কার ডেস্ক: ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে দীর্ঘদিনের বাণিজ্যিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মার্কিন প্রশাসন। রাশিয়া থেকে তেল আমদানির জেরে ভারতের উপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কতৃপক্ষ দ্বারা প্রকাশিত একটি বিবৃতিতে এই শুল্ক তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যার ফলে ভারতীয় পণ্য আবারও মার্কিন বাজারে তুলনামূলকভাবে কম করের বোঝা নিয়ে প্রবেশ করতে পারবে।
গত বছর ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার জ্বালানি তেল কেনা অব্যাহত রাখায় ভারতের উপর চাপ সৃষ্টি করতে ওয়াশিংটন ২৫% বাড়তি শুল্ক আরোপ করেছিল। এর ফলে ভারতের রপ্তানি বাণিজ্যে বড় ধাক্কা লাগে। পাশাপাশি ট্রাম্প প্রশাসনের এই সিধান্ত মার্কিন অভ্যন্তরীণ বাজারেও ব্যাপক প্রভাব ফেলেছিল। টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং পণ্য, ওষুধ এবং তথ্যপ্রযুক্তি পরিষেবা সহ একাধিক বানিজ্যখাত ক্ষতির মুখে পড়ে। মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন রপ্তানিকারীরা।
তবে সাম্প্রতিক প্রায় একবছ্র যাবৎ চলা দীর্ঘ কূটনৈতিক আলোচনার পর দুই দেশের মধ্যে একটি অন্তর্বর্তী বাণিজ্য কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই চুক্তির অংশ হিসেবেই শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। চুক্তি অনুযায়ী, ভারত রাশিয়ার তেল আমদানির বিষয়ে নতুন করে পর্যালোচনা করবে এবং বিকল্প জ্বালানি উৎসের দিকে ঝুঁকবে। অপরদিকে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর আরোপিত অতিরিক্ত শুল্ক কমিয়ে সামগ্রিক করের হারও হ্রাস করতে রাজি হয়েছে।
এই পদক্ষেপকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় মোড় হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, শুল্ক কমে গেলে ভারতীয় রপ্তানিকারীরা নতুন করে মার্কিন বাজারে প্রতিযোগিতামূলক সুবিধা পাবে। ছোট ও মাঝারি শিল্প, উৎপাদন ক্ষেত্র এবং প্রযুক্তি পরিষেবা সংস্থাগুলির জন্যও এটি স্বস্তির খবর। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানো ও পারস্পরিক বিনিয়োগ বাড়ানোর দিকেও জোর দেওয়া হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সমঝোতা কেবল বাণিজ্যিক সম্পর্ক নয়, বরং কৌশলগত ও কূটনৈতিক সম্পর্ককেও আরও মজবুত করবে। আন্তর্জাতিক অস্থিরতার মধ্যে ভারত ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতা ভবিষ্যতে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতা এবং দীর্ঘমেয়াদি মুক্ত বাণিজ্য চুক্তির পথ প্রশস্ত করতে পারে বলেই মনে করা হচ্ছে।

Post Views: 149

Continue Reading

Previous: বিসিসিআই চাইলেও কেন সিনিয়র ভারতীয় দলে খেলতে পারবেন না বৈভব সূর্যবংশী?
Next: ভারতীয় পণ্যে শুল্ক তুলে নেওয়ার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে মোদী

সম্পর্কিত গল্প

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.