Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেস, প্রশ্নের মুখে ভারতীয় রেলের সুরক্ষা!

লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেস, প্রশ্নের মুখে ভারতীয় রেলের সুরক্ষা!

Online Desk আগস্ট 17, 2024
kanpur.png

নিজেস্ব প্রতিনিধি, কানপুরঃ গভীর রাতে লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেসের ২২টি কামরা! শুক্রবার রাত আড়াইটে নাগাদ উত্তরপ্রদেশের কানপুর স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। ফের প্রশ্নের মুখে ভারতীয় রেলের সুরক্ষা।

গভীর রাতে লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেসের ২২টি কামরা। শুক্রবার রাত আড়াইটে নাগাদ উত্তরপ্রদেশের কানপুর স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, এদিন বারাণসী থেকে সবরমতীর দিকে রওনা দিয়েছিল ট্রেনটি। সব মিলিয়ে হাজারের উপর যাত্রী ছিলেন ট্রেনের মধ্যে।
গভীর রাতে কানপুর স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা ট্রেন। দেখা যায় ২২টি লাইনচ্যুত হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। দ্রুত সেখানে পৌঁছয় পুলিশ এবং দমকল। একাধিক অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। ট্রেনের প্রতিটি কামরা ঘুরে দেখেন পুলিশ এবং রেল আধিকারিকেরা। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
পরে সকল যাত্রীদের বাসে করে কানপুরে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, ট্র্যাকে রাখা একটি পাথরে ধাক্কা লেগে এই বিপত্তি ঘটেছে। তবে এই ঘটনায় ফের প্রশ্নের মুখে ভারতীয় রেলের সুরক্ষা নিয়ে। ট্র্যাকে পাথর বা অন্য কোনও বস্তু কীভাবে এল তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। এই ঘটনার নেপথ্যে কী নাশকতা রয়েছে? তদন্তের রিপোর্টে কোন তথ্য উঠে আসে সেদিকেই নজর সকলের।

Post Views: 63

Continue Reading

Previous: বিদ্যুৎ হুকিং করে “খেলা হবে” দিবস, জলপাইগুড়িতে!
Next: “আরজি কর কান্ড” সন্দীপ ঘোষ ম্যারাথন জেরা CBI এর

সম্পর্কিত গল্প

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.