Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সিডনিতে হাফ সেঞ্চুরি, একদিনের ক্রিকেটে বিশ্বে রেকর্ড গড়লেন বিরাট কোহলি

সিডনিতে হাফ সেঞ্চুরি, একদিনের ক্রিকেটে বিশ্বে রেকর্ড গড়লেন বিরাট কোহলি

Online Desk অক্টোবর 25, 2025
Koheli.jpg

স্পোর্টস ডেস্ক : একদিনের ক্রিকেটে ৫০+ রান তাড়া করে সবচেয়ে বেশি রান করার জন্য শচীন তেন্ডুলকারের বিশ্ব রেকর্ড (৬৯) ভেঙে দিলেন কোহেলি (৭০)। একই সঙ্গে কুমার সাঙ্গাকারাকে ছাড়িয়ে ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের অধিকারী হলেন তিন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে টানা দুটি শূন্য রানের পর সিডনিতে এসেছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। চাপ যে ছিল তা তিনি বিলক্ষণ জানতেন। রানে ফেরার পর কোহলির বডিল্যাঙ্গুয়েজ তা বলছিল। শনিবার সিডনিতে তাঁর ৩০৫তম ওয়ানডেতে অর্ধশত পূরণ করেন বিরাট।

একইসঙ্গে কোহলি ওয়ানডেতে ৫০+ রান তাড়া করে সবচেয়ে বেশি রান করার জন্য শচীন তেন্ডুলকারের বিশ্ব রেকর্ড ভেঙে দিলেন। কোহলির করলেন ৭০টি রান। ইনিংস চলাকালীন, কোহলি শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাকে ছাড়িয়ে ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে উঠলেন।

একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রয়েছেন শচীন তেন্ডুলকার, তাঁর ৪৫২ ইনিংসে ১৮,৪২৬ রান। বিরাট কোহলির ১৪,২৩৫ রান ২৯৩ ইনিংসে, ৩৮০ ইনিংস ১৪,২৩৪ রান কুমার সাঙ্গাকারার, রিকি পন্টিং-এর সংগ্রহে ৩৬৫ ইনিংসে ১৩,৭০৪ রান এবং সনাথ জয়সুরিয়ার ৪৩৩ ইনিংসে ১৩,৪৩০ রান।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওয়ানডে ম্যাচের আগে কোহলিকে স্ট্রাইক রোটেশনের উপর মনোযোগ দেওয়ার কথা বলেছিলেন। জানিয়েছিলেন, একবার ভালো করতে শুরু করলে আর পিছনে ফিরে তাকাতে হয় না। জিওস্টারে কথা বলতে গিয়ে ইরফান বলেন, বিরাটের ফর্ম ভারতের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Post Views: 276

Continue Reading

Previous: বৈশাখীর কাছে রহস্যময় চিঠি!
Next: জম্মুকাশ্মীরে রাজ্যসভা ভোটে বিজেপিকে পিছনে ফেলে ৩টিতে জয়ী ওমরের দল

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.