Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জম্মুকাশ্মীরে রাজ্যসভা ভোটে বিজেপিকে পিছনে ফেলে ৩টিতে জয়ী ওমরের দল

জম্মুকাশ্মীরে রাজ্যসভা ভোটে বিজেপিকে পিছনে ফেলে ৩টিতে জয়ী ওমরের দল

Online Desk অক্টোবর 25, 2025
omar-abdulla.jpg

ওঙ্কার ডেস্ক: বিহারে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে বড় ধাক্কা দিল জম্মুকাশ্মীর। জম্মুকাশ্মীরের রাজ্যসভা নির্বাচনে মাত্র একটি আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হল পদ্ম শিবিরকে। নির্বাচনে ওমর আব্দুল্লার ন্যাশনাল কনফারেন্স পেয়েছে তিনটি আসন।

জম্মুকাশ্মীর বিধানসভার সচিব জানিয়েছেন, ন্যাশনাল কনফারেন্স নেতা চৌধুরি মহম্মদ রমজান জয়ী হয়েছেন। তিনি বিজেপির আলি মহম্মদ মিরকে পরাজিত করেছেন। ৮৭টি ভোটের মধ্যে রমজান ৫৮ ভোট পেয়েছেন। উল্টো দিকে বিজেপি প্রার্থী পেয়েছেন ২৮টি ভোট। বাতিল হয়েছে একটি ভোট। আরেকটি আসনে ন্যাশনাল কনফারেন্স নেতা সাজাদ কিচলু বিজেপির রাকেশ মহাজনকে পরাজিত করেছেন। কিচলু পেয়েছেন ৫৭টি ভোট এবং মহাজন পেয়েছেন ২৯টি ভোট। এক্ষেত্রে বাতিল হয়েছে ২টি ভোট। ন্যাশনাল কনফারেন্স এর তরফে প্রার্থী করা হয়েছিল জিএস ওবেরয়কে। তিনি জয়ী হয়েছেন। বিজেপি প্রার্থী করেছিল সৎ শর্মাকে তিনি জিতে কোনও রকমে পদ্ম শিবিরের মুখরক্ষা করেছিলেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিহারে বিধানসভা নির্বাচনের আর এক মাসও বাকি নেই। সে রাজ্যে জোর কদমে নির্বাচনী প্রচার শুরু করেছে বিজেপি। প্রচারে সামিল হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে জম্মুকাশ্মীরে এই ফল পেল গেরুয়া শিবির। প্রসঙ্গত, জম্মুকাশ্মীর বিধানসভায় সদস্য সংখ্যা ৯০, যার মধ্যে ওমর আব্দুল্লার দল ন্যাশনাল কনফারেন্সের রয়েছেন ৪১ জন বিধায়ক। বিজেপির রয়েছে ২৮ জন বিধায়ক, কংগ্রেসের ছ’জন, পিডিপির তিন জন, অন্যান্য দল এবং নির্দল মিলিয়ে ১৩ জন। বদগাম এবং নাগ্রোটা বর্তমানে খালি রয়েছে।

Post Views: 112

Continue Reading

Previous: সিডনিতে হাফ সেঞ্চুরি, একদিনের ক্রিকেটে বিশ্বে রেকর্ড গড়লেন বিরাট কোহলি
Next: সেজে উঠেছে আলোর শহর ! প্রতিমা ও মণ্ডপ সজ্জায় তাক লাগানো চন্দননগর

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.