Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বৃষ্টি থামতেই আশার আলো, মহিলা বিশ্বকাপের ফাইনাল রাত ৯টার মধ্যে শুরু হলে ২০ ওভার খেলার সম্ভাবনা

বৃষ্টি থামতেই আশার আলো, মহিলা বিশ্বকাপের ফাইনাল রাত ৯টার মধ্যে শুরু হলে ২০ ওভার খেলার সম্ভাবনা

Online Desk নভেম্বর 2, 2025
IMG-20251102-WA0012.jpg

ওঙ্কার ডেস্ক: মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে মহিলাদের একদিনের বিশ্বকাপের ফাইনাল। রবিবার সন্ধ্যায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ম্যাচ দীর্ঘ সময় স্থগিত থাকে। টানা বৃষ্টির পর অবশেষে আকাশ পরিষ্কার হয়েছে, মাঠকর্মীরা নেমেছেন আউটফিল্ড পরিদর্শনে। ম্যাচ শুরুর আশায় উচ্ছ্বসিত দর্শকরা।
বোর্ড সূত্রে জানা গিয়েছে, রাত ৯টা ৮ মিনিটের মধ্যে খেলা শুরু করা গেলে ম্যাচটি ২০ ওভারের হবে। আইসিসির নিয়ম অনুযায়ী, সেই সময়ের মধ্যেই যদি খেলা শুরু হয়, তাহলে এদিনেই ফাইনালের নিষ্পত্তি সম্ভব। তবে তার পরেও যদি মাঠ খেলার উপযুক্ত না হয় বা আবার বৃষ্টি শুরু হয়, তাহলে সোমবার রিজার্ভ ডেতে ফাইনাল অনুষ্ঠিত হবে।
ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে এই লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দলই ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে। কারণ এখনও পর্যন্ত কোনও দলই মহিলা এক দিনের বিশ্বকাপ জিততে পারেনি। ভারতীয় দলের লক্ষ্য দেশের মাটিতে প্রথম বিশ্বকাপ জয়, অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও নিজেদের প্রথম শিরোপার খোঁজে মরিয়া।
স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা বৃষ্টির বিরতির পর মাঠের পরিস্থিতি দেখে আশাবাদী হয়ে উঠেছেন। মাঠের আউটফিল্ড কিছুটা ভেজা থাকলেও খেলার উপযোগী করে তুলতে কাজ করছে জোরকদমে। আম্পায়ার ও ম্যাচ রেফারিরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। খেলা শুরু হওয়ার অপেক্ষায় খেলোয়াড়রাও তৈরি রয়েছেন।
আবহাওয়া আপাতত অনুকূলে থাকায় ক্রিকেটপ্রেমীদের আশা, রাতের আকাশে আর বৃষ্টি না নামলে ২০ ওভারের রোমাঞ্চকর ফাইনাল উপভোগ করতে পারবেন সবাই।

Post Views: 107

Continue Reading

Previous: উলুবেড়িয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু মহিলার, জখম ২
Next: রাজধানীতে কৃত্রিম মেঘ তৈরিতে দুর্নীতি? উঠছে প্রশ্ন

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.