Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • উলুবেড়িয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু মহিলার, জখম ২

উলুবেড়িয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু মহিলার, জখম ২

Online Desk নভেম্বর 2, 2025
accident-symbolic.jpg

ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। রবিবার ভোরে উলুবেড়িয়ায় মুম্বই রোডের পানপুর মোড়ে দ্রুতগামী একটি ডাম্পার একটি বাইকে ধাক্কা মারে, সেই বাইকে ছিলেন ওই মহিলা। দুর্ঘটনার ফলে গুরুতর জখম হয়েছেন মৃতার স্বামী ও কন্যা। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম সীমা দত্ত (৩৮)। তিনি আদতে ঝাড়গ্রামের সাঁকরাইলের বাসিন্দা। কিন্তু বর্তমানে হাওড়ার লিলুয়ায় বসবাস করছিলেন। রবিবার স্বামী ও মেয়েকে নিয়ে বাইকে চেপে ঝাড়গ্রাম যাচ্ছিলেন। সেই যাত্রাপথে উলুবেড়িয়ার পানপুর মোড়ের কাছে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ তাঁদের বাইকে এসে আচমকা ধাক্কা মারে একটি ডাম্পার। ধাক্কার অভিঘাতে তিন জনই বাইক থেকে ছিটকে পড়ে যান রাস্তায়। প্রত্যক্ষদর্শীরা জানান, পড়ে যাওয়ার পর সীমা দত্তর মাথার উপর দিয়ে ভারী ট্রাক চলে যায়। ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এদিকে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় উলুবেড়িয়া থানার ট্রাফিক পুলিশ। গুরুতর ভাবে জখম হন মাধব দত্ত ও তাঁর মেয়ে। তাঁদেরকে উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘাতক ডাম্পারের চালককে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

Post Views: 108

Continue Reading

Previous: লন্ডনগামী ট্রেনে আতঙ্ক! ছুরি হাতে যাত্রীদের উপর হামলা, গুরুতর জখম দশজন
Next: বৃষ্টি থামতেই আশার আলো, মহিলা বিশ্বকাপের ফাইনাল রাত ৯টার মধ্যে শুরু হলে ২০ ওভার খেলার সম্ভাবনা

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.