Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • লন্ডনগামী ট্রেনে আতঙ্ক! ছুরি হাতে যাত্রীদের উপর হামলা, গুরুতর জখম দশজন

লন্ডনগামী ট্রেনে আতঙ্ক! ছুরি হাতে যাত্রীদের উপর হামলা, গুরুতর জখম দশজন

Online Desk নভেম্বর 2, 2025
IMG-20251102-WA0011.jpg

ওঙ্কার ডেস্ক: শনিবার সন্ধ্যায় ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনায় কেঁপে উঠল ব্রিটেন। লন্ডনগামী একটি ট্রেনের ভেতর যাত্রীদের উপর অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা আচমকা হামলা চালায়। ফলে মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা ট্রেনে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ‘রক্তাক্ত বিভীষিকার’ চিত্র যেন সিনেমার দৃশ্যকেও হার মানিয়েছে।
ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় শনিবার রাত প্রায় সাড়ে সাতটা নাগাদ। ডনকাস্টার থেকে লন্ডনের উদ্দেশে রওনা হওয়া ট্রেনটি তখন হান্টিংডন স্টেশনের কাছাকাছি পৌঁছেছে। হঠাৎই এক ব্যক্তি ধারালো ছুরি হাতে যাত্রীদের উপর হামলা শুরু করে। প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, “একজন চিৎকার করে বলল ওদের কাছে ছুরি আছে, সবাই দৌড়াও!” মুহূর্তের মধ্যে ট্রেনের কামরাগুলি চিৎকারে ভরে ওঠে। কেউ প্রাণ বাঁচাতে সামনে দিকে ছুটেছে, কেউ আবার টয়লেট বা কোচের কোণে লুকিয়েছে।
ব্রিটিশ পরিবহন পুলিশের সূত্রে জানা গিয়েছে, হামলায় কমপক্ষে দশজন যাত্রী আহত হয়েছেন, যার মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে দু’জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে হামলার কারণ স্পষ্ট না হলেও, এটি সন্ত্রাসবাদী হামলা কি না, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
চোখে দেখা যাত্রীদের অনেকেই জানিয়েছেন, “যেন এক মুহূর্তে স্বাভাবিকতা ভেঙে গেল। ছুরির আঘাতে একের পর এক মানুষ লুটিয়ে পড়ছিল। রক্তে ভেসে গিয়েছিল কোচের মেঝে।” সেই ভয়াবহ দৃশ্য আজও তাদের মনে গেঁথে আছে।
এই ঘটনার পর লন্ডনের পথে চলাচলকারী বেশ কয়েকটি ট্রেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এলাকায় মোতায়েন করা হয় বিশেষ পুলিশ বাহিনী। ব্রিটিশ পরিবহন বিভাগ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই স্টেশন ও ট্রেনে নজরদারি জোরদার করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ এবং কাউন্টার টেররিজম ইউনিট। তাঁদের প্রাথমিক অনুমান, এটি পরিকল্পিত নাকি আকস্মিক, তা নিশ্চিত হতে কিছুটা সময় লাগবে।

Post Views: 142

Continue Reading

Previous: বিধানসভা ভোটের আগে তৃণমূলকে টক্কর দিতে বিজেপির নতুন ডিজিটাল অভিযান ‘নমো যুব যোদ্ধা’
Next: উলুবেড়িয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু মহিলার, জখম ২

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.