Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কল্যাণের সঙ্গে বৈঠক করলেন অভিষেক, কী কথা হল?

কল্যাণের সঙ্গে বৈঠক করলেন অভিষেক, কী কথা হল?

Online Desk আগস্ট 8, 2025
20250808_155151.jpg

ওঙ্কার ডেস্ক: লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দেওয়ার পর দলের বৈঠক এড়িয়ে চলছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে যোগ দেননি তিনি। তবে তার দু দিনের মাথায় বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে বৈঠক করলেন বর্ষীয়ান এই সাংসদ।

সূত্রের খবর, বৈঠকে দলের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে দু জনের। তবে কল্যান কিংবা অভিষেক কেউই এই বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে মুখ খোলেননি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে বলেন, ‘খুবই সদর্থক আলোচনা হয়েছে শুধু এটুকু বলতে পারি। এর বাইরে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে আর কী কথা হয়েছে, তা নিয়ে কোনও মন্তব্য করব না’।

উল্লেখ্য, লোকসভায় তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দেওয়ার পর রাজ্য রাজিনীতিতে চর্চায় উঠে এসেছেন হুগলির শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে দলীয় বৈঠক ছিল। সেই বৈঠকে দলের সমস্ত সাংসদ বিধায়ককে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ইস্তফার ২৪ ঘন্টা পর আয়োজিত হওয়া সেই বৈঠকে উপস্থিত ছিলেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

তার আগে, মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে বলেছিলেন লোকসভায় সমন্বয় ঠিক মতো হচ্ছে না। এর পর লোকসভার মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ইস্তফা দেওয়ার পর তৃণমূল সুপ্রিমো তা গ্রহণও করে নিয়েছেন।

Post Views: 178

Continue Reading

Previous: বাংলাভাষীদের উপর অত্যাচারের বিরুদ্ধে সংসদের সামনে বিক্ষোভ ইন্ডিয়া জোটের
Next: সহবন্দিদের সঙ্গে দুর্ব্যবহার বাড়ছে সঞ্জয়ের, কড়া ব্যবস্থা নিতে পারে জেল কর্তৃপক্ষ

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.