Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সহবন্দিদের সঙ্গে দুর্ব্যবহার বাড়ছে সঞ্জয়ের, কড়া ব্যবস্থা নিতে পারে জেল কর্তৃপক্ষ

সহবন্দিদের সঙ্গে দুর্ব্যবহার বাড়ছে সঞ্জয়ের, কড়া ব্যবস্থা নিতে পারে জেল কর্তৃপক্ষ

Online Desk আগস্ট 8, 2025
20250808_162214.jpg

ওঙ্কার ডেস্ক: গত বছর ৯ আগস্ট আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। সেই ঘটনায় আদালতে একমাত্র দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তি সঞ্জয় রাইয়ের দিন কেমন কাটছে জেলে? নৃশংস ঘটনার বর্ষপূর্তিতে জেলের খবর নেওয়ার চেষ্টা করল ওঙ্কার বাংলা।

সঞ্জয় রাই জেলে বন্দি রয়েছেন সাত মাস হয়ে গিয়েছে। সূত্রের খবর, যাবজ্জীবন সাজা প্রাপ্ত এই বন্দি জেলের অন্যান্য বন্দিদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। আরজি কর কাণ্ডের আসামী ধারাবাহিক ভাবে এমন করে চলেছেন বলে সূত্রের দাবি। পাশাপাশি জেল কর্তৃপক্ষের নির্দেশও অমান্য করছেন সঞ্জয়। তাঁর আচরণে বদল না হলে জেলের নিয়ম অনুযায়ী তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে এক আধিকারিক জানিয়েছেন।উল্লেখ্য, সাজা ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত প্রেসিডেন্সি জেলে রয়েছেন সঞ্জয় রাই। এক আধিকারিক বলেন, ‘সাত মাসের বেশি সময় হয়ে গিয়েছে এখানে এসেছেন সঞ্জয়। কিন্তু, তাঁর মধ্যে এখনও পর্যন্ত বিন্দুমাত্র অনুশোচনা নেই। দিন দিন বরং সহবন্দি ও কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার বাড়ছে তাঁর।’

জেলে সঞ্জয়ের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হতে পারে?এর উত্তরে ওই আধিকারিক বলেন, জেল কর্তৃপক্ষ সঞ্জয়ের মজুরি তোলা বন্ধ করে দিতে পারে। তাঁর কথায়, ‘আচরণে পরিবর্তন না হলে সঞ্জয় রাইয়ের দৈনিক শ্রমের বিনিময়ে প্রাপ্য অর্থ জমা থাকলেও, তা আর তোলার সুযোগ দেওয়া হবে না।’ এ বিষয়ে সঞ্জয় রাইয়ের আইনজীবী যদিও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি কিছু জানেন না।

প্রসঙ্গত, আদালতে দোষী সাব্যস্ত করা হলেও আরজি কর কাণ্ডের আসামি সঞ্জয় রাই নিজেকে নির্দোষ হিসেবে দাবি করেছেন। কলকাতা হাইকোর্টে বেকসুর খালাস চেয়ে মামলা দায়ের করেছিলেন সঞ্জয়। তাঁর দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে।

Post Views: 252

Continue Reading

Previous: কল্যাণের সঙ্গে বৈঠক করলেন অভিষেক, কী কথা হল?
Next: ট্রাম্পের মধ্যস্থতায় ভারত-পাক সংঘাত থেমেছিল, দাবি মার্কিন বিদেশ মন্ত্রী মার্কো রুবিওর

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.