Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গুজরাটে দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু পাঁচ জনের, আহত তিন

গুজরাটে দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু পাঁচ জনের, আহত তিন

Online Desk জুন 8, 2025
20250401_111439.jpg

ওঙ্কার ডেস্ক: গুজরাটের সুরেন্দ্রনগর ও আমরেলি জেলায় পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ জনের। নিহতদের মধ্যে এক নাবালকও রয়েছে। দুটি দুর্ঘটনায় আহত হয়েছেন তিন জন।

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে আমরেলি জেলার সাভারকুন্ডলা-মহুভা রোডে একটি দ্রুতগামী গাড়ি বাইকে ধাক্কা মারে। তার ফলে এক মহিলা ও ১৪ বছর বয়সী একটি ছেলে প্রাণ হারায়। এই ঘটনায় জখম হয়েছেন আরও তিন জন। সাভারকুন্ডলা থানার ইনস্পেক্টর সিএন কুগাসিয়া জানিয়েছেন, গাড়ির চালকের নাম পরিচয় এখনও জানা যায়নি। চালক গাড়িটি ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তিনি বলেন, শনিবার রাতে সাভারকুন্ডলা শহরের কাছাকাছি একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেতে গিয়েছিলেন একই পরিবারের পাঁচ জন সদস্য। দুটি বাইকে চেপে তারা বাড়ি ফিরছিলেন। সেই সময় কোনও কারণে, তারা সাভারকুন্ডলা-মহুভা রোডের ভুল দিকে যান, একটি গাড়ি দ্রুত গতিতে এসে তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই ৫৮ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়।আমরেলির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে ছেলেটি মারা যায়। নিহতদের নাম বনিতা জোশী (৫৮) এবং জয় জোশী (১৪)। এ ছাড়াও ওই পরিবারের আরও তিন সদস্য গুরুতর জখম হয়েছেন।

পৃথক আরেকটি দুর্ঘটনায়, সুরেন্দ্রনগর-ধ্রানগাধরা রোডের দুধরেজ রেলক্রসিংয়ের কাছে মধ্যরাতে একটি ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষে তিন যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ‘এ’ ডিভিশন থানার ইনস্পেক্টর আর এম সাঙ্গাদা জানিয়েছেন, নিহতরা হলেন দিব্যাংশ পারমার (১৮), ইমরান মোভার (১৬) এবং আফজাল সিপাই (২২)। নিহতরা সুরেন্দ্রনগর শহরের বাসিন্দা।

Post Views: 210

Continue Reading

Previous: পাকিস্তানের গাধা কিনছে চিন, দাম বাড়ছে গর্ধবদের
Next: দুর্নীতিতে অভিযুক্ত শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সাক্ষাৎ করতে চান ইউনুসের সঙ্গে

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.