Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পাকিস্তানের গাধা কিনছে চিন, দাম বাড়ছে গর্ধবদের

পাকিস্তানের গাধা কিনছে চিন, দাম বাড়ছে গর্ধবদের

Online Desk জুন 8, 2025
20250608_172646.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানে হঠাৎ দাম বাড়তে শুরু করেছে গাধাদের। কারণ চিনের ব্যবসায়ীরা পাকিস্তান থেকে গাধা কেনা শুরু করেছে। কিন্তু কেন গাধা কিনছে চিন? সংবাদ মাধ্যমের দাবি, চিনের কয়েকটি জনপ্রিয় ওষুধ তৈরিতে গাধার চামড়া প্রয়োজন। আর তার জোগান দিতে পাকিস্তানের গাধাদের উপর নজর দিয়েছে বেজিং।

সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী, বর্তমানে একেকটি গাধা বিক্রি হচ্ছে দু’লক্ষ টাকায়। পাকিস্তানে যে গাধার দাম কয়েক বছর আগে ছিল ৩০ হাজার টাকা। পাকিস্তানে গাধা কেনাবেচার সবচেয়ে বড় বাজারটি রয়েছে করাচির ল্যায়ারিতে। সেখানে মোটামুটি স্বাস্থ্য রয়েছে এমন
গাধার দাম অন্তত ১ লক্ষ ৫৫ হাজার টাকা। উল্লেখ্য, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি গাধা রয়েছে ইথিওপিয়ায়। তার পরে রয়েছে সুদান। গাধার সংখ্যার নিরিখে পাকিস্তানের অবস্থান গোটা বিশ্বে তৃতীয়। চলতি বছরে গাধার সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। গত বছরের তুলনায় গাধার সংখ্যা বেড়েছে ১ লক্ষ ৯ হাজার।

অন্য দিকে দেশ থেকে গাধা বিক্রি হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পাকিস্তানের পশুপালকরা। মাল বহন ও চাষের কাজে অসুবিধার সম্মুখীন হচ্ছেন তারা। চিন যে গাধা কিনতে চায় সে বিষয়টি স্বীকার করেছেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের পশু এবং দুগ্ধ উন্নয়ন দফতরের ডিরেক্টর আসাল খান। তিনি জানিয়েছেন, চিনের কয়েকটি বেসরকারি সংস্থা তাদের কাছে গাধা কেনার প্রস্তাব দিয়েছে। পাকিস্তানের ব্যবসায়ীরা জানাচ্ছেন চিন চড়া হারে দাম দিচ্ছে গাধাদের। ফলে আকর্ষণীয় দাম ফেরাতে পারছেন না অনেকে।

Post Views: 265

Continue Reading

Previous: ইসলামপুরে নিখোঁজ কিশোরকে কেন্দ্র করে উত্তেজনা, অবরোধে বসে পরিবার
Next: গুজরাটে দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু পাঁচ জনের, আহত তিন

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.