Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ইসলামপুরে নিখোঁজ কিশোরকে কেন্দ্র করে উত্তেজনা, অবরোধে বসে পরিবার

ইসলামপুরে নিখোঁজ কিশোরকে কেন্দ্র করে উত্তেজনা, অবরোধে বসে পরিবার

Online Desk জুন 8, 2025
ISLAMPUR-PROTEST.png

নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর:
উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা বাজারে নিখোঁজ এক নাবালককে ঘিরে চরম উত্তেজনা ছড়াল। স্থানীয় বাসিন্দা ১৪ বছরের কিশোর সামসাদ আলি হঠাৎ নিখোঁজ হয়ে যায়। জানা গেছে, ভাই আনসার আলির সঙ্গে সে দক্ষিণবঙ্গের একটি জিন্স কারখানায় কাজ করত। সেখানেই এক মোবাইল চুরির অভিযোগে সামসাদের উপর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

পরিবারের দাবি, কিশোরকে উল্টে ঝুলিয়ে মারধরের পাশাপাশি দেওয়া হয়েছিল বিদ্যুৎ শক। এই ঘটনার পর থেকেই তার কোনও খোঁজ মেলেনি। প্রতিবাদে সামসাদের পরিবার সহ গ্রামবাসীরা রাস্তায় নামে, টায়ার জ্বালিয়ে অবরোধ গড়ে তোলেন। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও জনমনে উত্তেজনা রয়েই গেছে।

এই ঘটনার তদন্তে পুলিশ দুইজনকে— মোস্তাফা কামাল ও তৌহিদ আলম— গ্রেপ্তার করেছে। যদিও কারখানার মূল মালিক এখনও পলাতক।

চোপড়ার বিধায়ক হামিদুল রহমান ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ কিশোরের পরিবারের সঙ্গে দেখা করে আশ্বাস দেন যে পুলিশ সর্বশক্তি দিয়ে অনুসন্ধান চালাচ্ছে। তবে বিধায়কের আশঙ্কা, “যদি কিশোর এখনও বেঁচে থাকত, তাহলে এতদিনে তার খোঁজ মেলে যেত।”

এই ঘটনার তদন্ত নিয়ে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এলাকাবাসীর অভিযোগ, যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে।

Post Views: 202

Continue Reading

Previous: আরজিকর কাণ্ডের ১০ মাস পূর্ণ, সোমবার একাধিক কর্মসূচি
Next: পাকিস্তানের গাধা কিনছে চিন, দাম বাড়ছে গর্ধবদের

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.