Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিমানে হাসিমুখে শেষ সেলফি, স্ত্রী ও তিন সন্তান-সহ করুণ বিদায় চিকিৎসকের

বিমানে হাসিমুখে শেষ সেলফি, স্ত্রী ও তিন সন্তান-সহ করুণ বিদায় চিকিৎসকের

Online Desk জুন 13, 2025
20250613_181804.jpg

ওঙ্কার ডেস্ক: গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৪১ জনের। নিহতদের মধ্যে রয়েছেন এক চিকিৎসক দম্পতি এবং তিন সন্তান। ওই চিকিৎসক দম্পতি ও তাঁদের সন্তানদের জীবিত অবস্থায় বিমানের মধ্যে শেষ সেলফি করুণ বিদায়ের কথা মনে করিয়ে দিচ্ছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারতের রাজস্থানের বাসিন্দা ছিলেন ওই চিকিৎসক দম্পতি। বৃহস্পতিবার আহমেদাবাদে যে এয়ার ইন্ডিয়ার যে বিমানটি ভেঙে পড়েছে, সেটির যাত্রী ছিলেন তাঁরা। দুর্ঘটনায় এই দম্পতি এবং তাঁদের তিন সন্তানের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, চিকিৎসক কোমি বিয়াস উদয়পুরের একটি হাসপাতালে কর্মরত ছিলেন। স্বামী প্রতীক জোশি ছিলেন লন্ডনে কর্মরত। স্বামীর সঙ্গে ব্রিটেনে থাকার উদ্দেশে কোমি উদয়পুরে হাসপাতালের চাকরি ছাড়েন। তিন সন্তানকে নিয়ে তাঁরা বিমানে চেপে লন্ডনের উদ্দেশে এদিন যাচ্ছিলেন। কিন্তু সেটিই শেষ যাত্রা হল তাঁদের।

যে সেলফিটি প্রকাশ্যে এসেছে তাতে চিকিৎসক প্রতীক ও তাঁর স্ত্রী কোমিকে একদিকে বসে থাকতে দেখা গিয়েছে। আর তাঁদের তিন সন্তান বসেছিল আরেক দিকে। তিন জনের মধ্যে এক জন মেয়ে এবং দুইজন ছেলে। মেয়েটির নাম মিরায়া ও পাঁচ বছরের যমজ ছেলে দুজনের নাম—নকুল ও প্রদ্যুত।

উল্লেখ্য, বিমানে থাকা যে ২৪১ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান এবং ৭ জন পর্তুগিজ নাগরিক। যাত্রীদের মধ্যে ১০৪ জন পুরুষ এবং ১১২ জন মহিলা ছিলেন।

Post Views: 184

Continue Reading

Previous: ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে রাস্তায় মুসলিম পার্সোনাল ল বোর্ড
Next: উঃ ও দঃবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, রবিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা আবহাওয়া দফতরের

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.