Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পদপিষ্টের ঘটনায় আরসিবি শীর্ষ কর্তা-সহ গ্রেফতার ৪

পদপিষ্টের ঘটনায় আরসিবি শীর্ষ কর্তা-সহ গ্রেফতার ৪

Online Desk জুন 6, 2025
20250503_135947.jpg

ওঙ্কার ডেস্ক: চলতি সপ্তাহের শুরুতে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শীর্ষ কর্তাদের গ্রেফতার করা হবে বলে আগেই জানিয়েছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। রাজ্যের প্রশাসনিক প্রধানের সেই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে আরসিবির শীর্ষ কর্তা-সহ চার জনকে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ সূত্রে খবর, আরসিবির যে কর্তাকে গ্রেফতার করা হয়েছে তাঁর নাম নিখিল সোসালে। তিনি আরসিবির মার্কেটিং বিভাগের শীর্ষ কর্মকর্তা। এদিন মুম্বই যাওয়ার পথে সকাল ৬.৩০ টা নাগাদ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়।জানা গিয়েছে, সোসালে আরসিবির সমস্ত প্রচার কার্যক্রম পরিচালনা করেন। এছাড়া খেলোয়াড়দের এবং ফ্র্যাঞ্চাইজির মধ্যে প্রধান যোগসূত্র হিসেবে কাজ করেন তিনি। দলের সমাজ মাধ্যমের হ্যান্ডেলও পরিচালনা করতেন সোসালে। এ ছাড়া আর যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তারা হলেন সুনীল ম্যাথিউ, কিরণ এবং সুমন্ত। তিন জনেই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ডিএনএ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের সদস্য।

ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় এফআইআর দায়ের হওয়ার কয়েক ঘন্টা পরেই এই গ্রেফতারের ঘটনা ঘটে। বৃহস্পতিবার, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া আরসিবি, ডিএনএ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড এবং কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) এর প্রতিনিধিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, ডেপুটি কমিশনার অফ পুলিশ অক্ষয়ের নেতৃত্বে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ রাতভর অভিযান চালিয়ে অভিযুক্তদের পাকড়াও করেছে। ধৃতদের শুক্রবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের কাছে হস্তান্তর করা হতে পারে। কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) এর দুই কর্মকর্তা – সেক্রেটারি শঙ্কর এবং কোষাধ্যক্ষ জয়রাম পলাতক। তাদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। তাদের বাড়িতে গিয়ে হদিশ পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।

Post Views: 155

Continue Reading

Previous: মঞ্চে ভারত মাতার ছবি কেন? পরিবেশ দিবসের অনুষ্ঠান স্থল বদলাল কেরল সরকার
Next: আরও একবার সৃজিত মুখার্জী’র ফ্রেমে ধরা দেবেন যীশু সেনগুপ্ত, কোন চরিত্রে ফিরবেন অভিনেতা?

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.