Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মঞ্চে ভারত মাতার ছবি কেন? পরিবেশ দিবসের অনুষ্ঠান স্থল বদলাল কেরল সরকার

মঞ্চে ভারত মাতার ছবি কেন? পরিবেশ দিবসের অনুষ্ঠান স্থল বদলাল কেরল সরকার

Online Desk জুন 6, 2025
20250606_115425.jpg

ওঙ্কার ডেস্ক: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৫ জুন অনুষ্ঠানের আয়োজন করেছিল কেরলের সিপিএম সরকার। কথা ছিল কেরলের রাজভবনের দরবার হলে সেই অনুষ্ঠান হওয়ার। কিন্তু বাদ সাধল ভারত মাতার ছবি! এই ছবিকে ঘিরে তৈরি হল বিতর্ক, আর তার জেরে অনুষ্ঠান স্থলই বদলে ফেলল পিনারাই বিজয়নের সরকার।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, কেরলের পরিবেশ ও কৃষি দফতর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করেছিল সেখানে প্রধান অতিথি হিসাবে হাজির থাকার কথা ছিল সে রাজ্যের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের। কিন্তু মঞ্চে ভারত মাতার ছবি থাকায় বৃহস্পতিবার অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগে তার স্থান বদল করা হয়। অনুষ্ঠান সরিয়ে নিয়ে যাওয়া হয় রাজ্য সচিবালয়ে।

সূত্রের খবর, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ইচ্ছায় মঞ্চ বদল করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সরকারি আধিকারিকেরা বিষয়টি মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে জানান। সরকারি অনুষ্ঠানের মঞ্চে কেন ভারত মাতার ছবি থাকবে, তাতে আপত্তি জানান তিনি। পরে সরকারের তরফে রাজ্যপালকে জানানো হয়, মঞ্চ থেকে ভারত মাতার ছবিটি সরিয়ে ফেলার জন্য। কিন্তু সূত্রের দাবি, রাজ্যপাল সেই প্রস্তাবে রাজি হননি। তাই অবশেষে অনুষ্ঠানস্থলই বদলে দেয় রাজ্য সরকার। অন্য দিকে রাজ্যপালের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় রাজভবনের সেই মঞ্চে। ভারত মাতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাজ্যপাল। তাঁর ভাষণে কেরলের সিপিএম সরকারকে তীব্র সমালোচনা করেন তিনি।

Post Views: 240

Continue Reading

Previous: শুক্রে কলকাতায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে তাপমাত্রা বৃদ্ধিরও পূর্বাভাস দিল হাওয়া অফিস
Next: পদপিষ্টের ঘটনায় আরসিবি শীর্ষ কর্তা-সহ গ্রেফতার ৪

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.