Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শুক্রে কলকাতায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে তাপমাত্রা বৃদ্ধিরও পূর্বাভাস দিল হাওয়া অফিস

শুক্রে কলকাতায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে তাপমাত্রা বৃদ্ধিরও পূর্বাভাস দিল হাওয়া অফিস

Online Desk জুন 6, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলছে গোটা রাজ্যে জুড়েই। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়ার পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

শুক্রবার কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বেশ কিছু জেলায়। অপরদিকে, বৃষ্টির পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অস্বস্তিকর গরম ও তাপপ্রবাহের পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানাচ্ছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা। শুক্রে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে এখনো বাকি বেশ কয়েকটি দিন। নির্ধারিত ১০ই জুনের পরেই বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

শুক্রবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা আগামী ১১ ই জুন পর্যন্ত চলবে। বৃষ্টির পাশাপাশি দমকা ঝড়ো হওয়ারও পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর সহ সমস্ত জেলাতেই।

Post Views: 227

Continue Reading

Previous: ট্রাম্প-মাস্ক বিরোধ চরমে, মহাকাশযান বন্ধের ঘোষণা করে পিছু হঠলেন ইলন
Next: মঞ্চে ভারত মাতার ছবি কেন? পরিবেশ দিবসের অনুষ্ঠান স্থল বদলাল কেরল সরকার

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.