Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ট্রাম্প-মাস্ক বিরোধ চরমে, মহাকাশযান বন্ধের ঘোষণা করে পিছু হঠলেন ইলন

ট্রাম্প-মাস্ক বিরোধ চরমে, মহাকাশযান বন্ধের ঘোষণা করে পিছু হঠলেন ইলন

Online Desk জুন 6, 2025
20250606_103959.jpg

ওঙ্কার ডেস্ক: ট্রাম্প-মাস্ক বিরোধ চরম আকার নিল। এবার বিশ্বের অন্যতম এই ধনকুবের নাসার গুরুত্বপূর্ণ মহাকাশযান ড্রাগন ক্যাপসুল বাতিল করার ঘোষণা করলেন। যদিও ২৪ ঘন্টার মধ্যে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন ধনকুবের মাস্ক।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারী পরিবহণের একমাত্র ব্যবস্থা ড্রাগন ক্যালসুল। নভোচারী পরিবহনে এই ড্রাগন ক্যাপসুল নাসার সঙ্গে চুক্তিবদ্ধ। প্রায় ৪.৯ বিলিয়ন ডলারের চুক্তিতে রয়েছে মাস্কের সংস্থাটি। এই পরিষেবা বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারী পাঠানো বিঘ্নিত হবে। এদিন ইলন মাস্ক এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমার সরকারি চুক্তি বাতিল নিয়ে প্রেসিডেন্টের বক্তব্যের প্রেক্ষিতে স্পেস এক্স অবিলম্বে ড্রাগন স্পেসক্রাফট বন্ধের কাজ শুরু করবে।’ যদিও কয়েক ঘন্টার মধ্যে তিনি নিজের অবস্থান বদল করেন। পরে তিনি জানান, এখনও তিনি টিম আমেরিকার অংশ।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন ব্যয় সংক্রান্ত বিল এনেছেন। যা আইনে পরিণত হলে মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণ বৃদ্ধি পাবে বলে দাবি মাস্কের। সে কারণেই সেই বিল ‘বাতিল’ করার জন্য আওয়াজ তুলতে মার্কিন নাগরিকদের কাছে আর্জি জানিয়েছিলেন তিনি। বিলে আরও বলা হয়েছে যাঁরা মার্কিন নাগরিক নন, অথচ কর্ম বা ব্যবসা সূত্রে সেই দেশে থাকেন, তাঁরা নয়া কর কাঠামোর আওতায় পড়বেন। মার্কিন মুলুকে থেকে উপার্জিত অর্থ তাঁরা যদি নিজের দেশে পাঠাতে চান, তবে তার উপর পাঁচ শতাংশ হারে কর চাপানো হবে। বস্তুত এই বিলের বিরুদ্ধে আওয়াজ তোলায় ট্রাম্পের সঙ্গে মাস্কের বিরোধ এক ধাপ বেড়েছিল। এবার সেই বিরোধ চরম আকার নিল।

Post Views: 294

Continue Reading

Previous: চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে বিপর্যয়, বেঙ্গালুরুর পুলিশ কমিশনারকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী
Next: শুক্রে কলকাতায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে তাপমাত্রা বৃদ্ধিরও পূর্বাভাস দিল হাওয়া অফিস

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.