Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সংশোধিত ওয়াকফ বিলের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যাবে কংগ্রেস

সংশোধিত ওয়াকফ বিলের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যাবে কংগ্রেস

Online Desk এপ্রিল 4, 2025
20250404_121710.jpg

ওঙ্কার ডেস্ক: সংসদের নিম্ন কক্ষ লোকসভা এবং উচ্চ কক্ষ রাজ্যসভায় পাশ হয়ে গিয়েছে সংশোধিত ওয়াকফ বিল। সংসদের দুই কক্ষে বিলের বিরোধিতা করেছে তৃণমূল, কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল। এবার সংশোধিত ওয়াকফ বিলের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্তের কথা জানাল হাত শিবির।

শুক্রবার এক বিবৃতিতে, কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, ভারতের জাতীয় কংগ্রেস শীঘ্রই ওয়াকফ (সংশোধনী) বিলের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে। ভারতের সংবিধানের উপর মোদী সরকার আক্রমণ করছে এবং তা কংগ্রেস প্রতিহত করবে বলে তিনি জানান। তাঁর কথায়, ‘আমরা আত্মবিশ্বাসী এবং ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত নীতি, বিধান এবং অনুশীলনের উপর মোদী সরকারের সমস্ত আক্রমণ প্রতিহত করে যাব।’ মোদী সরকার পাশ করিয়েছে এমন একাধিক বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে কংগ্রেস। সে কথা উল্লেখ করে জয়রাম রমেশ বলেন, ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) এবং তথ্য অধিকার আইন ২০০৫- এর সংশোধনীগুলিকে (২০১৯) চ্যালেঞ্জ করেছে কংগ্রেস। বর্তমানে যে আবেদনগুলির শুনানি চলছে সুপ্রিম কোর্টে।

উল্লেখ্য, এর আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সে রাজ্যের বিধানসভায় ঘোষণা করেছিলেন সংশোধিত ওয়াকফ বিলের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যাবে ডিএমকে। তার এক দিনের মধ্যে এবার শীর্ষ আদালতে যাওয়ার কথা জানাল কংগ্রেস।

Post Views: 111

Continue Reading

Previous: ‘বাংলা মডেল’ অনুসরণ করে ঝাড়খণ্ডের স্কুলে আঞ্চলিক ভাষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হেমন্ত সরকারের
Next: জামশেদপুর ম্যাচে হারলেও, যুবভারতীতে কামব্যাকের আশায় মোহনবাগান

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.