Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘বাংলা মডেল’ অনুসরণ করে ঝাড়খণ্ডের স্কুলে আঞ্চলিক ভাষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হেমন্ত সরকারের

‘বাংলা মডেল’ অনুসরণ করে ঝাড়খণ্ডের স্কুলে আঞ্চলিক ভাষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হেমন্ত সরকারের

Online Desk এপ্রিল 4, 2025
20250404_114448.jpg

ওঙ্কার ডেস্ক: স্কুল শিক্ষায় ‘বাংলা মডেল’ অনুসরণ ঝাড়খণ্ড সরকারের। পশ্চিমবঙ্গ মডেলের আদলে রাজ্যজুড়ে সরকারি স্কুলগুলিতে উপজাতি ও আঞ্চলিক ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে ঝাড়খণ্ড সরকার। দ্রুত যাতে এই পরিকল্পনার বাস্তবায়ন হয়, সেই উদ্দেশে পদক্ষেপ নেওয়া হচ্ছে হেমন্ত সোরেন সরকারের তরফে। নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য যাতে আরও ভালোভাবে বুঝতে পারে পড়ুয়ারা সেই লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মডেল বোঝার জন্য ঝাড়খণ্ড সরকারের তরফে পাঁচ সদস্যের প্রতিনিধিদল বাংলা থেকে ঘুরে গিয়েছেন। ঝাড়খণ্ড বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিনে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ বিদ্যালয় এবং কলেজগুলিতে উপজাতি ভাষা শিক্ষার জন্য শিক্ষক নিয়োগের বিষয়ে জানতে চান কংগ্রেস বিধায়ক নমন বিক্সাল কোঙ্গারি। তার জবাবে সে রাজ্যের স্কুল শিক্ষা ও সাক্ষরতা প্রতিমন্ত্রী রামদাস সোরেন এ কথা জানান।

তিনি আরও বলেন, প্যানেল যে রিপোর্ট জমা দিয়েছে সেটি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে পাঠানো হবে। আঞ্চলিক ভাষায় শিক্ষা প্রদানের বিষয়ে তিনি বলেন, ‘যে কোনও মূল্যে উপজাতি ও আঞ্চলিক ভাষায় শিক্ষা সুনিশ্চিত করা হবে।’ পড়ুয়াদের সংখ্যার অনুপাতে আঞ্চলিক ভাষার শিক্ষক নিয়োগ করা হবে বলে স্পষ্ট জানান রামদাস।

মন্ত্রী জানান, প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের মডেলটি পড়ে দেখেছি আমরা। সেখানে শৈশব থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত আঞ্চলিক ভাষায় শিক্ষা দেওয়া হয়। পশ্চিমবঙ্গ মডেলের অনুরূপ মডেল বাস্তবায়নের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Post Views: 162

Continue Reading

Previous: প্রয়াত অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা মনোজ কুমার, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
Next: সংশোধিত ওয়াকফ বিলের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যাবে কংগ্রেস

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.