Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরকে ঘিরে ফের বিতর্ক, “ধাম” বলবেন না, মমতাকে চিঠি ওড়িশার মুখ্যমন্ত্রীর

দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরকে ঘিরে ফের বিতর্ক, “ধাম” বলবেন না, মমতাকে চিঠি ওড়িশার মুখ্যমন্ত্রীর

Online Desk মে 7, 2025
Jagannath-Dham-Controversy.jpg

নিজস্ব সংবাদদাতা : দিঘার জগন্নাথ মন্দিরকে ঘিরে বিতর্ক ছাড়ছে না। এবার ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বাংলার মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জানালেন, দিঘার জগন্নাথ মন্দিরের নাম যেন “জগন্নাথধাম” না দেওয়া হয়। চিঠিতে এই অনুরোধ জানিয়ে তিনি লিখেছেন, পুরী জগন্নাথ ধাম শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি ওড়িশার মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক আবেগের প্রতীক। এই চিঠিতে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, দিঘার মন্দিরকে “জগন্নাথ ধাম” বলা হলে সাধারণ ভক্তদের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে এবং ওড়িশাবাসীর ভাবাবেগে আঘাত লাগতে পারে। মোহন চরণ মাঝি তাঁর চিঠিতে বাংলার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন, রাজ্যের সদ্য নির্মিত দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ সরিয়ে ফেললে ভাল হয়।

সম্প্রতি দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি ভাবে এই মন্দিরকে “জগন্নাথ ধাম” বলে উল্লেখ করা হলে ওড়িশার বিভিন্ন মহলে ক্ষোভ দেখা দেয়। এই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

এদিকে দিঘার মন্দিরে জগন্নাথের বিগ্রহ তৈরিতে ব্যবহৃত নিম কাঠ নিয়ে বিতর্ক চলছে। অভিযোগ, পুরীর জগন্নাথ মন্দিরের নিমকাঠ চুরি করে নাকি দিঘার মন্দিরের বিগ্রহ তৈরি করা হয়েছে। এ ব্যাপারে তদন্তেও নেমেছিল ওড়িশা সরকার। তবে দিঘার মন্দিরের বিরুদ্ধে ওঠা অভিযোগ যে ঠিক নয় তা মেনে নিয়েছে ওড়িশা সরকার।

মঙ্গলবার মুর্শিদাবাদের সুতিতে প্রশাসনিক সভায় মমতার কথা থেকে উঠে আসে এই প্রসঙ্গ। মমতা বলেন, “আমাকে বলেছিল,. আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি! কী মুখে ঝামা ঘষা হল তো! যারা বলেছিলেন চুরি করেছি তারাই বলছেন, না এখান থেকে নেয়নি!”

Continue Reading

Previous: রাত জেগে ‘অপারেশন সিঁদুরে’ নজর প্রধানমন্ত্রী মোদীর
Next: উচ্চ মাধ্যমিকে সেরা ১০ ! রইল সম্পূর্ণ মেধাতালিকা

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.