Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • রাত জেগে ‘অপারেশন সিঁদুরে’ নজর প্রধানমন্ত্রী মোদীর

রাত জেগে ‘অপারেশন সিঁদুরে’ নজর প্রধানমন্ত্রী মোদীর

Online Desk মে 7, 2025
20250507_144220.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের একটার পর একটা জঙ্গিঘাঁটিতে আঘাত হেনেছে ভারতের সেনাবাহিনী। আর গোটা ঘটনার উপর পর্দার মাধ্যমে নজর রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার গভীর রাতে ‘অপারেশন সিঁদুরের’ শুরু থেকে শেষ পর্যন্ত নজর রেখেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। এমনটাই খবর সংবাদ মাধ্যম সূত্রে। প্রধানমন্ত্রী মোদীকে ধারাবাহিক ভাবে পরিস্থিতি বর্ণনা করে গিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

সূত্রের খবর, রাতে যখন অভিযান চালাচ্ছিল ভারতের সেনাবাহিনী। সেই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং গোয়েন্দা দফতরের উচ্চপদস্থ কর্তারা। গভীর রাতে বেশ কয়েক দফায় সেনাবাহিনী, নৌসেনা ও বায়ুসেনার শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গত ২২ কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন মানুষ। সেই ঘটনার পর ভারতের তরফে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সূত্রের খবর, পহেলগাঁও হামলার পরেই ঠিক করা হয়েছিল অপারেশন সিঁদুরের পরিকল্পনা। মঙ্গলবার রাতে হামলার পর ভারতের তরফে দাবি করা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর কাঠামো লক্ষ্য করে বা সাধারণ মানুষকে লক্ষ্য বস্তু করে এই হামলা চালানো হয়নি। জঙ্গিঘাঁটি ধ্বংস করতে ভারত এই হামলা চালিয়েছে বলে নয়াদিল্লির তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে। অন্য দিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফঅ ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, এমন আঘাতের পর পাকিস্তান চুপ করে বসে থাকবে না।

Continue Reading

Previous: প্রত্যাঘাত পরবর্তী পরিস্থিতি, ‘অপারেশন সিন্দুরে’র পর বাড়তি সতর্কতা, স্থগিত প্রধানমন্ত্রীর বিদেশ সফর
Next: দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরকে ঘিরে ফের বিতর্ক, “ধাম” বলবেন না, মমতাকে চিঠি ওড়িশার মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.