Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আলোচিত খবর
  • আইসিইউ-তে ‘ডিজিটাল ধর্ষণ’ ! গুরুগ্রামে বিভীষিকার শিকার বাংলার বিমানসেবিকা

আইসিইউ-তে ‘ডিজিটাল ধর্ষণ’ ! গুরুগ্রামে বিভীষিকার শিকার বাংলার বিমানসেবিকা

Online Desk এপ্রিল 19, 2025
Airhostage_digital_rape.jpg

ওঙ্কার ডেস্ক : গুরুগ্রামের একটি নামী বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ‘ডিজিটাল ধর্ষণ’-এর শিকার হলেন বাংলার এক বিমানসেবিকা। গুরুতর অভিযোগ, আইসিইউ-র মতো সংবেদনশীল একটি স্থানে চিকিৎসা পরিষেবার আড়ালে তাঁর উপর চালানো হয় যৌন নির্যাতন। ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে হাসপাতালের এক প্রযুক্তিকর্মীকে গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ। অভিযুক্তের বাড়ি বিহারের মুজফ্‌ফরপুরে, তবে বেশ কিছু মাস ধরে তিনি গুরুগ্রামে কর্মরত ছিলেন।

জানা গিয়েছে, গুরুগ্রামের এক হোটেলের সুইমিং পুলে সাঁতার কাটার সময় অসুস্থ হয়ে পড়েন ৪৬ বছরের ওই বিমানসেবিকা। ট্রেনিংয়ের জন্য তিনি তখন গুরুগ্রামে ছিলেন। ৫ এপ্রিল তাঁকে ভর্তি করা হয় শহরের একটি নামকরা হাসপাতালে। দীর্ঘদিন আইসিইউ-তে চিকিৎসাধীন থাকার পর ১৩ এপ্রিল ছাড়া পান তিনি। তবে হাসপাতাল থেকে বেরোনোর পরই তিনি স্বামীর মাধ্যমে পুলিশে অভিযোগ জানান। ১৪ এপ্রিল গুরুগ্রামের থানায় তিনি আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, আইসিইউ-তে চিকিৎসাধীন থাকার সময়, যখন তিনি কথাও বলতে পারছিলেন না, সেই অবস্থায় তাঁকে যৌন নির্যাতনের শিকার হতে হয়। তিনি দাবি করেন, ৬ এপ্রিল রাত ৯টা নাগাদ দুই নার্স তাঁর পোশাক পরিবর্তনের জন্য কেবিনে প্রবেশ করেন। তখনই সেখানে উপস্থিত এক পুরুষের কণ্ঠস্বর তিনি শুনতে পান, যিনি নার্সদের সঙ্গে তাঁর শারীরিক গঠনের বিবরণ নিয়ে আলোচনা করছিলেন। এরপর সেই ব্যক্তি নার্সদের উপস্থিতিতেই চাদরের তলা দিয়ে তাঁর শরীরে হাত দেন বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত প্রযুক্তিকর্মীকে শনাক্ত করা হয়। ঘটনার প্রাথমিক তদন্তে উঠে এসেছে, মাস পাঁচেক আগে তিনি ওই হাসপাতালে চাকরি পান এবং আইসিইউ-র দায়িত্বে ছিলেন। যৌন নির্যাতনের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। শনিবার অভিযুক্তকে আদালতে তোলা হয়।

উল্লেখ্য, ভারতে ‘ডিজিটাল ধর্ষণ’ শব্দবন্ধটি আইনত স্বীকৃত। মহিলার শরীরের গোপন অঙ্গে আঙুল বা অন্য কোনও অবৈধ উপায়ে প্রবেশ করানো হলে, তাকে ডিজিটাল ধর্ষণ হিসেবে গণ্য করা হয়। ২০১২-র দিল্লি গণধর্ষণ কাণ্ডের পর এ সংক্রান্ত আইন আরও কড়া হয়। গুরুগ্রাম-কাণ্ডে সেই ধারাতেই পদক্ষেপ করেছে পুলিশ।

ঘটনার জেরে প্রশ্ন উঠছে, এক দিকে চিকিৎসার নামে নিরাপত্তাহীনতা, অন্য দিকে নার্সদের ভূমিকা নিয়েও। তদন্তে উঠে আসা প্রত্যেক তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

Continue Reading

Previous: ‘মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী অশান্তি পাকিয়েছেন’, মমতাকে আক্রমণ শুভেন্দুর
Next: দ্বন্দ্বমূলক বিভাজনবাদ

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.