Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী অশান্তি পাকিয়েছেন’, মমতাকে আক্রমণ শুভেন্দুর

‘মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী অশান্তি পাকিয়েছেন’, মমতাকে আক্রমণ শুভেন্দুর

Online Desk এপ্রিল 19, 2025
20250419_152919.jpg

ওঙ্কার ডেস্ক: মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে আক্রমণ শাণালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘পুরোটাই উনি হিসেব কষে করিয়েছেন’ বলে মন্তব্য করলেন শুভেন্দু।

সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতা করে প্রতিবাদ এবং বিক্ষোভের ঘটনা ঘিরে অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। তিন জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। শুধু তাই নয় গোলমালের জেরে বাড়ি ছাড়া হয়েছেন অনেকে। সেই আবহে জাতীয় মানবাধিকার কমিশন ও জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল এসেছেন ঘটনাস্থলে। এসেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। পরিস্থিতি এখন প্রশাসনের নিয়ন্ত্রণে। কিন্তু মুর্শিদাবাদ ‘শান্ত’ হলেও বঙ্গ রাজনীতিতে মুর্শিদাবাদ ইস্যু এখনও থিতিয়ে যায়নি। তা ফের একবার বুঝিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘মুর্শিদাবাদের পরিস্থিতি ভয়াবহ, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে। একের পর এক বাড়ি গুঁড়িয়ে দিয়েছে, ভয়ঙ্কর ছবি সামনে এসেছে। রাজনৈতিক কারণে উনিই এসব করিয়েছেন। অমিত শাহের সক্রিয় ভূমিকা বুঝতে পেরেই তাঁকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী।’ তাঁর আরও সংযোজন, ‘মুখ্যমন্ত্রী বলছেন ওই এলাকা মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। কিন্তু জেলা তো মুর্শিদাবাদ, পুলিশ জেলা জঙ্গিপুর। ওঁর মুখ থেকে সত্যি কথা বেরিয়ে গেছে। পুরোটাই উনি হিসেব কষে করিয়েছেন।’

উল্লেখ্য, সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ ও বিক্ষোভ হয়েছে। প্রতিবাদ হয়েছে শহর কলকাতাতেও। কিন্তু মুর্শিদাবাদে এই প্রতিবাদ ঘিরে অশান্তির ঘটনা ঘটেছে। বিরোধীরা পুলিশের ব্যর্থতাকে দায়ী করেছেন। অন্যদিকে, আরেক অংশের মতে, বাংলাদেশের অনুপ্রবেশকারীরা গোলমাল পাকিয়েছে মুর্শিদাবাদে।

Post Views: 114

Continue Reading

Previous: ‘জঙ্গি কার্যকলাপ চলছে বাংলাদেশে’, ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ
Next: আইসিইউ-তে ‘ডিজিটাল ধর্ষণ’ ! গুরুগ্রামে বিভীষিকার শিকার বাংলার বিমানসেবিকা

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.