Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘জঙ্গি কার্যকলাপ চলছে বাংলাদেশে’, ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ

‘জঙ্গি কার্যকলাপ চলছে বাংলাদেশে’, ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ

Online Desk এপ্রিল 19, 2025
20250408_090548.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশে ক্ষমতার পালাবদল হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমানে সেদেশে শাসনভার সামলাচ্ছে নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নেতৃত্বাধী অন্তর্বর্তীকালীন সরকার। তবে বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে শান্ত নয় বলে মত ট্রাম্প প্রশাসনের। আর সে কারণেই বাংলাদেশে আসতে ইচ্ছুক মার্কিন নাগরিকদের উদ্দেশে সতর্কতা জারি করেছে হোয়াইট হাউস।

১৮ এপ্রিল ট্রাম্প প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে। সতর্কবার্তায় বলা হয়, মার্কিন নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ করা পুনর্বিবেচনা করা উচিত। সেখানে অস্থিরতা, অপরাধ, সন্ত্রাসবাদের মতো ঘটনা ঘটছে। মার্কিন প্রশাসনের তরফে বাংলাদেশের জন্য লেভেল-৩ সতর্কতা জারি করা হয়েছে। শুধু তাই নয় রাঙামাটি-সহ বেশ কিছু এলাকার জন্য লেভেল-৪ সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ সেই সমস্ত এলাকায় একেবারে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। লেভেল-৪ তালিকায় রয়েছে খাগরাচারি, রাঙামাটি, বান্দারবন পার্বত্য এলাকা।

আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ট্রাম্প প্রশাসনের এই নির্দেশের ফলে চাপ তৈরি হল মহম্মদ ইউনুসের উপর। উল্লেখ্য, ছাত্র জনতার বিক্ষোভের মুখে পড়ে গত বছর ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আসেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর লর ভারতে বসে ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশের আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন। শুধু তাই নয় মহম্মদ ইউনুসকে আক্রমণ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। হাসিনা দেশ ছাড়ার পরে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এই আবহে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা আসায় ফের চর্চা চলছে বাংলাদেশ নিয়ে।

Post Views: 247

Continue Reading

Previous: মুর্শিদাবাদে হিংসা আক্রান্তদের পাশে রাজ্যপাল, মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়ে শান্তির বার্তা
Next: ‘মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী অশান্তি পাকিয়েছেন’, মমতাকে আক্রমণ শুভেন্দুর

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.