Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বর্ষণে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারতে মৃতের সংখ্যা বেড়ে হল ৩৪, উদ্ধার কাজে নামানো হল সেনা

বর্ষণে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারতে মৃতের সংখ্যা বেড়ে হল ৩৪, উদ্ধার কাজে নামানো হল সেনা

Online Desk জুন 2, 2025
20250602_113954.jpg

ওঙ্কার ডেস্ক: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরপূর্ব ভারতে উদ্ধারকাজে নামানো হল সেনা। প্রবল বর্ষণের ফলে বন্যা এবং ভূমিধসের কারণে গত দু’দিনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ এ। বহু জায়গায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অসম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিমে ক্রমশ পরিস্থিতির অবনতি হচ্ছে।

বিপর্যস্ত উত্তরপূর্ব ভারতে বায়ুসেনা এবং অসম রাইফেলসের আধিকারিকদেরও নামানো হয়েছে উদ্ধারকাজে। সূত্রের খবর, অসমের ১৯টি জেলার ৭৬৪টি গ্রামে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। অসমের বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে, দুর্যোগের কারণে এখনও পর্যন্ত সে রাজ্যে মৃত্যু হয়েছে ১০ জনের। বিপর্যয়ের ফলে শুধু অসমে কয়েক লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সে রাজ্যের কাছাড় জেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় এক লক্ষ মানুষ। শ্রীভূমি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৮৩ হাজার মানুষ, নগাঁও জেলায় ৬২ হাজার, লখিমপুর জেলায় ৪৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারী বৃষ্টিতে মণিপুরের ইম্ফল পূর্ব এবং ইম্ফল পশ্চিম জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সে রাজ্যে ১৫০০ মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গেছে সেনা। বিপর্যয়ে মৃত্যু হয়েছে অরুণাচল প্রদেশের নয় জনের। ভারী বৃষ্টিতে এবং ভূমিধসের ফলে বিপর্যয় নেমে এসেছে উত্তর সিকিমেও। সেখানে আটকে পড়েছেন প্রায় ১২০০ পর্যটক। মেঘালয়েও হড়পা বানে দুর্ভোগে ১০টি জেলার মানুষ। ত্রিপুরাতেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

Post Views: 204

Continue Reading

Previous: সৌরজগতে নতুন গ্রহ আবিষ্কার গবেষকদের
Next: রাশিয়ার বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন নিক্ষেপ ইউক্রেনের, ধ্বংস ৪০টিরও বেশি যুদ্ধবিমান

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
baby-deadbody.png

ফোন ফ্যাক্টরিতে সন্তান প্রসব! লোক্লজ্জার ভয়ে নিজের হাতে গলা কেটে খুন সদ্যজাতকে

Online Desk এপ্রিল 23, 2026
randhir-jaisawal.png

ট্রাম্পের ‘হেলহোল’ মন্তব্যের প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.