Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • রাশিয়ার বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন নিক্ষেপ ইউক্রেনের, ধ্বংস ৪০টিরও বেশি যুদ্ধবিমান

রাশিয়ার বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন নিক্ষেপ ইউক্রেনের, ধ্বংস ৪০টিরও বেশি যুদ্ধবিমান

Online Desk জুন 2, 2025
20250602_124355.jpg

ওঙ্কার ডেস্ক: রাশিয়ায় আক্রমণ শানালো ভলোদিমির জেলেনস্কি বাহিনী। রবিবার রাশিয়ায় ড্রোন নিক্ষেপ করে সেদেশের চারটি বায়ুসেনা ঘাঁটি এবং দু’টি এয়ারফিল্ডে আঘাত হেনেছে ইউক্রেনের বাহিনী। ইউক্রেনের এই আঘাতে ৪০টিরও বেশি রুশ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে দাবি।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইউক্রেনের আঘাতে রাশিয়ার বোমারু বিমান টিইউ ৯৫, টিউ২২এম৩ এবং এ ৫০-সহ ৪০টির বেশি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। ইউক্রেনের আঘাতের পাল্টা জবাব দিতে বৈঠকে বসেছে রাশিয়ার কর্তারা। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তিন বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন সংঘাতের মধ্যে আকাশপথে ইউক্রেনের এটাই সবচেয়ে বড় আক্রমণ।

রাশিয়ার উপর এই আঘাতের জন্য রবিবার ইউক্রেনের এসবিইউ প্রধানকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি অভিযানে সাফল্যের জন্য এসবিইউ প্রধান ভাসিল মালিউককে অভিনন্দন জানিয়ে সমাজ মাধ্যমে লিখেছেন, ‘সবচেয়ে চমৎকার বিষয় হলো রাশিয়ার অভ্যন্তরে এই অভিযানের অফিস ছিলো রাশিয়ার এফএসবির কাছে।’

জেলেনস্কি জানিয়েছেন, এই অভিযানের সঙ্গে জড়িতরা হামলার আগেই নিরাপদে রাশিয়া ছেড়ে চলে এসেছেন।
হামলায় রাশিয়ার কৌশলগত বিমান পরিবহনের প্রায় সাত বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে এসবিইউ প্রাথমিক ভাবে মনে করছে।

Post Views: 287

Continue Reading

Previous: বর্ষণে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারতে মৃতের সংখ্যা বেড়ে হল ৩৪, উদ্ধার কাজে নামানো হল সেনা
Next: আইপিএল পেতে চলেছে নতুন চ্যাম্পিয়ন মুখোমুখি আরসিবি-পাঞ্জাব, মুম্বইকে হারিয়ে শ্রেয়স বললেন কাজ শেষ হয়নি

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.