Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • একাধিকবার গণধর্ষণ ও ব্ল্যাকমেল, কেরলের কিশোরী অ্যাথলিটের ভয়াবহ পরিণতি

একাধিকবার গণধর্ষণ ও ব্ল্যাকমেল, কেরলের কিশোরী অ্যাথলিটের ভয়াবহ পরিণতি

Online Desk জানুয়ারি 14, 2025
keral-police.jpg

ওঙ্কার ডেস্ক: দেশে নারী নিরাপত্তা নিয়ে রাজনীতিবিদরা যতই গালভরা বক্তব্য দিন না কেন, আদতে নারী সুরক্ষায় পিছিয়ে পড়েছে ভারত। সাধারণ নাগরিক মহিলারা প্রায়ই ধর্ষণ ও নির্যাতনের শিকার। সেই তালিকায় এবার নাম উঠল ১৮ বছর বয়সী এক অ্যাথলিটের।
গত ছয় বছর ধরে ৬০জনের বেশি দুষ্কৃতী তাঁকে ধর্ষণ করেছে বলে ভয়াবহ অভিযোগ কেরলের পাথানামথিট্টা জেলার বাসিন্দা ওই কিশোরী অ্যাথলিটের। শুধু তাই নয়, একাধিকবার গণধর্ষণের শিকার হয়েছেন বলে জানান তিনি। ঘটনার ভিডিও রেকর্ড করে একজন অভিযুক্ত তাঁকে ব্ল্যাকমেল করেছে বলেও অভিযোগ।
সূ্ত্রের খবর, এই মর্মান্তিক ঘটনার পরে রবিবার কেরল পুলিশ ফের ১৪জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮জন। এই ঘটনায় এর আগে ৫টি এফআইআর দায়ের হয়। রবিবার আরও ১৩টি এফআইআর দায়ের হয়েছে।
রবিবার দায়ের করা ১৩টি অভিযোগের মধ্যে এলাভুমথিট্টা থানায় ৯টি এবং পাথানামথিট্টা থানায় চারটি অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, নতুন করে এফআইআর দায়েরের পরে রবিবার অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। এব্যাপারে পাথানামথিট্টার পুলিশ সুপার ভিজি বিনোদ কুমার জানান, ২৫ জন পুলিশ আধিকারিককে নিয়ে গঠিত দল ঘটনার তদন্ত করবে। তদন্ত তদারকি করবেন সাউথ জোনের ডিআইজি আজিথা বেগম সুলতান। এসপি আরও জানান, ‘এই মামলার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে যাবতীয় তথ্যপ্রমাণ সংগ্রহ করছে।’
পুলিশ সূত্রের খবর, ১৩ বছর বয়স থেকেই ধর্ষিতা ওই কিশোরী। একইসঙ্গে ঘটনা ধামাচাপা দিতে তাকে ব্ল্যাকমেল করা হয়েছে ভিডিওতে নির্যাতনের ছবি তুলে তা ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে। যার মাধ্যমে ওই কিশোরী প্রথমবার ধর্ষিতা হয়, এরপর সেই অভিযুক্তের বন্ধুদের পাল্লায় পড়ে গত কয়েক বছর ধরে লাগাতারভাবে যৌন নির্যাতনের শিকার সে।

Post Views: 75

Continue Reading

Previous: ফের শুট আউট মালদায়, মৃত তৃণমূল কর্মী গুরুতর আহত তৃণমূল নেতা
Next: বাঘিনীর জিনাতের পর তার সঙ্গীর দাপট পুরুলিয়ায়, আতঙ্কে গ্রামবাসীরা!

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.