Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সীমান্তে গুলি বর্ষণ পাক সেনার, নিহত ১০

সীমান্তে গুলি বর্ষণ পাক সেনার, নিহত ১০

Online Desk মে 8, 2025
20250423_165321.jpg

ওঙ্কার ডেস্ক: সীমান্তে গুলি বর্ষণ করে ১০ জনকে খুন করল পাকিস্তানি সেনাবাহিনী। বুধবার ভোররাতেই কাশ্মীরে নিরস্ত্র গ্রামবাসীদের ওপর আক্রমণ চালায় পাক সেনা। সেই হামলায় নিহত হয়েছেন অন্তত ১০ জন।

পহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েছে। গত ২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ডের প্রত্যাঘাত হিসেবে ভারত মঙ্গলবার গভীর রাতে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছে। যে অভিযানের ফলে প্রায় ৭০ জনের বেশি জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি। ধ্বংস হয়েছে একাধিক জঙ্গি ঘাঁটি।

অন্য দিকে, পহেলগাঁও কাণ্ডের পর থেকে টানা ১৪ দিন সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাক সেনা। ভারতীয় সেনাবাহিনীর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ৭ ও ৮ তারিখ মধ্যবর্তী রাতে নিয়ন্ত্রণ রেখা বরাবর কুপওয়ারা, বারামুলা, উরি, আখনুর এলাকায় পাকিস্তানি সেনা বিভিন্ন চৌকি থেকে গুলি চালিয়েছে। বিনা প্ররোচনায় এই গুলিবর্ষণ করেছে পাক সেনা। ছোট অস্ত্র থেকে গুলি চালানো হয়েছে। এছাড়াও ব্যবহার হয়েছে আর্টিলারি বন্দুকও। হামলার পাল্টা যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও।

উল্লেখ্য, অপারেশন সিঁদুর অভিযানের পর বৃহস্পতিবার ফের সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে অপারেশন সিঁদুর নিয়ে বিরোধী দলগুলিকে বিস্তারিত জানানো হবে। সেই আবহে পাকিস্তান সীমান্তে বার বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে। ইতিমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুর এর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

Post Views: 120

Continue Reading

Previous: টানা বৃষ্টির পর আবারও বদলাচ্ছে আবহাওয়া, চড়ছে তাপমাত্রার পারদ
Next: একাধিক বিস্ফোরণে কেঁপে উঠল লাহোর! পাকিস্তানে বন্ধ হল তিনটি বিমানবন্দর

সম্পর্কিত গল্প

trump-128000.jpg

‘হয় আপনি অসৎ, না হয় বোকা!’, সঞ্চালিকাকে আক্রমণ করে লাইভ অনুষ্ঠান ছাড়লেন ট্রাম্প

Online Desk জুন 8, 2026
Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026

You may have missed

SHUKENDU.jpg

রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন সুখেন্দুশেখর রায়, ছাড়লেন তৃণমূলের পদও

Online Desk জুন 8, 2026
trump-128000.jpg

‘হয় আপনি অসৎ, না হয় বোকা!’, সঞ্চালিকাকে আক্রমণ করে লাইভ অনুষ্ঠান ছাড়লেন ট্রাম্প

Online Desk জুন 8, 2026
Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
JAHANGIR.jpg

‘পুষ্পা’র জারিজুরি শেষ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গির খান

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.