Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • একাধিক বিস্ফোরণে কেঁপে উঠল লাহোর! পাকিস্তানে বন্ধ হল তিনটি বিমানবন্দর

একাধিক বিস্ফোরণে কেঁপে উঠল লাহোর! পাকিস্তানে বন্ধ হল তিনটি বিমানবন্দর

Online Desk মে 8, 2025
20250508_121232.jpg

ওঙ্কার ডেস্ক: অপারেশন সিঁদুরের পর বেসামাল পাকিস্তান। সেই অভিযানের ২৪ ঘন্টা যেতে না যেতে এবার বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের লাহোর। বৃহস্পতিবার সাতসকালে পর পর বিস্ফোরণে ঘরছাড়া বহু মানুষ।

পাক সংবাদমাধ্যম সূত্রের খবর, বৃহস্পতিবার আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে লাহারের ওয়ালটন বিমানবন্দর সংলগ্ন গোপালনগর এবং নাসিরাবাদ এলাকা। ঘটনার পর ধোঁয়ার কুন্ডলী দেখা যায় অনেক দূর পর্যন্ত। হঠাৎ অপ্রত্যাশিত এমন বিস্ফোরণে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তড়িঘড়ি বাড়ুর বাইরে বের হয়ে আসেন তারা। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয়।

সূত্রের খবর, এদিন একটি ড্রোনকে গুলি করে নামিয়েছে পুলিশ। যেটির দৈর্ঘ্য ৫ থেকে ৬ ফুট। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এই ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হতে পারে। যে জায়গাগুলিতে বিস্ফোরণ হয়েছে বলে পাক সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, সেগুলি লাহোরের সেনাঘাঁটি থেকে খুব একটা দূরে নয়। ইতিমধ্যেই একাধিক বিমানবন্দর থেকে বিমান চলাচল সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে করাচি, সিয়ালকোট এবং লাহোর বিমানবন্দর। বিস্ফোরণের জেরে এমন সিদ্ধান্ত কি না তা জানা যায়নি।

উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় আঘাত হানে ভারতীয় সেনা। মূলত পহেলগাঁও কাণ্ডের জবাবে এই অভিযান চালায় নয়াদিল্লি। যার পোশাকি নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। ভারতের এই প্রত্যাঘাতে একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস হয়েছে বলে দাবি। সেই সঙ্গে মৃত্যু হয়েছে ৭০ জনেরও বেশি জঙ্গির।

Post Views: 124

Continue Reading

Previous: সীমান্তে গুলি বর্ষণ পাক সেনার, নিহত ১০
Next: অপারেশন সিঁদুরের পর রাষ্ট্রসঙ্ঘের প্রতিনিধিদের ক্ষতিগ্রস্ত এলাকা দেখাতে নিয়ে গেল পাকিস্তান

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.