Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ভারতীয় বিমান হানায় পাকিস্তানের ছয়টি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে

ভারতীয় বিমান হানায় পাকিস্তানের ছয়টি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে

Online Desk মে 15, 2025
20250515_155551.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ড এবং তার পরবর্তী সময়ে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম আকার নেয় গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযানের পর। এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় বাহিনী। অপারেশন সিঁদুর অভিযানের পর থেকে বেশ কয়েকদিন ধরে ভারত ও পাকিস্তান পরস্পরকে প্রত্যাঘাত করে।

দ্য ওয়াশিংটন পোস্টের একটি ভিজ্যুয়াল বিশ্লেষণ অনুসারে, শনিবার ভারতীয় বিমান হানায় কম করে পাকিস্তানের ছয়টি বিমানঘাঁটির রানওয়ে এবং কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ এশিয়ায় প্রতিদ্বন্দ্বীদের মধ্যে কয়েক দশক ধরে চলমান সংঘাতের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রত্যাঘাত এটি।

দুই ডজনেরও বেশি স্যাটেলাইট ছবি এবং পরবর্তী ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে যে বিমানঘাঁটিতে তিনটি হ্যাঙ্গার, দুটি রানওয়ে এবং বিমান বাহিনীর ব্যবহৃত দুটি মোবাইল ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিংস কলেজ লন্ডনের আন্তর্জাতিক সম্পর্কের একজন সিনিয়র লেকচারার এবং দক্ষিণ এশীয় নিরাপত্তা বিষয়ের বিশেষজ্ঞ ওয়াল্টার ল্যাডভিগের মতে, এই হামলাগুলি ‘১৯৭১ সালের যুদ্ধের পর থেকে পাকিস্তানি সামরিক অবকাঠামোর উপর সবচেয়ে ব্যাপক ভারতীয় বিমান হামলা’ হিসাবে চিহ্নিত।

কনটেস্টেড গ্রাউন্ডের একজন ভূ-স্থানিক বিশ্লেষক উইলিয়াম গুডহিন্ডের মতে, ‘পাকিস্তানের আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক বিমান সক্ষমতা মারাত্মকভাবে কমানোর লক্ষ্যে লক্ষ্যবস্তুতে নির্ভুল আক্রমণ কিরা হয়েছিল।’

উল্লেখ্য, পাকিস্তানের প্রধান সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী প্রথমে সাংবাদিকদের বলেছিলেন যে ঘাঁটিতে অবকাঠামোগত ক্ষতি হয়েছে। যদিও কতটা ক্ষতি হয়েছে তিনি তা স্পষ্ট করে বলেননি। বুধবার সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, পাকিস্তানের বিমান বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন।

Continue Reading

Previous: বিকাশ ভবন ঘিরে ধুন্ধুমার, চাকরিহারা শিক্ষকদের মারধরের অভিযোগ সব্যসাচী দত্তের অনুগামীদের বিরুদ্ধে
Next: জগদ্ধাত্রীকে টেক্কা দিয়ে টিআরপি তালিকায় প্রথম স্থানে স্টার জলসা’র ‘পরশুরাম’, কোন ধারাবাহিক রইল সেরা ৫’এ?

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.