Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিকাশ ভবন ঘিরে ধুন্ধুমার, চাকরিহারা শিক্ষকদের মারধরের অভিযোগ সব্যসাচী দত্তের অনুগামীদের বিরুদ্ধে

বিকাশ ভবন ঘিরে ধুন্ধুমার, চাকরিহারা শিক্ষকদের মারধরের অভিযোগ সব্যসাচী দত্তের অনুগামীদের বিরুদ্ধে

Online Desk মে 15, 2025
FotoJet

ওঙ্কার ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা বিকাশ ভবনে সামনের গেটে রাস্তায় বসে আন্দোলন করছেন। কিন্তু শিক্ষামন্ত্রী বা সরকারের তরফ থেকে কোনরকম সদুত্তর না পেয়ে, তাদের পূর্বঘষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে বিকাশ ভবন ঘেরাও করেন তারা। চাকরি ফেরত চেয়ে বিকাশ ভবনের মেন গেট ভেঙে ভেতরে ঢুকে  পড়েন  চাকরিহারা শিক্ষকেরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন শিক্ষকদের একাংশ । তখনি ঘটনাস্থলে আসেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। তাকে দেখে চোর চোর স্লোগান দেন আন্দোলনকারীরা। অপরদিকে আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের একাংশকে মারধর করার অভিযোগ উঠে সল্টলেকের তৃণমূল নেতা সব্যসাচী দত্তের অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ ওঠে, সব্যসাচীর উপস্থিতিতেই বিকাশ ভবনের ক্যাম্পাসের মধ্যে চাকরিহারা শিক্ষকদের ওপর হামলা চালানো হয়। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের আন্দোলনকে প্রতিহত করার জন্য সব্যসাচী দত্ত দলবল নিয়ে এসেছে। ঘটনাকে কেন্দ্র করে বিকাশভবন চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। যদিও তৃণমূল নেতা সব্যসাচী দত্ত হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেন পুলিশ আমাকে ঢুকতে না দেওয়ায়  আমি বেরিয়ে এসেছি।

Post Views: 138

Continue Reading

Previous: নকশাল-প্রভাবিত এলাকায় শান্তি প্রতিষ্ঠায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মোদী
Next: ভারতীয় বিমান হানায় পাকিস্তানের ছয়টি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.