Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কর্ণাটকের কে আর পুরম রেলস্টেশনে মহিলাযাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্ত গ্রেফতার

কর্ণাটকের কে আর পুরম রেলস্টেশনে মহিলাযাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্ত গ্রেফতার

Online Desk এপ্রিল 3, 2025
Karnataka-passenger-molestation.jpg

ওঙ্কার ডেস্ক : কর্ণাটকের কে আর পুরম রেলস্টেশনে এক মহিলা যাত্রীর শ্লীলতাহানির ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। জানা গেছে, ২ এপ্রিল রাতে ঘটে যাওয়া এই ঘটনায় স্থানীয়দের তৎপরতায় অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, বিহারের ওই মহিলা কর্মসূত্রে কেরলে থাকেন। বুধবার তিনি এর্নাকুলাম স্টেশন থেকে বিহারের উদ্দেশ্যে রওনা হন। পরিকল্পনামাফিক বেঙ্গালুরুর কেআর পুরম স্টেশনে নেমে তাঁর এক ভাইয়ের সঙ্গে দেখা করার পর, পরবর্তী ট্রেন ধরার কথা ছিল ছিল।পুলিশ জানিয়েছে, স্টেশনে অপেক্ষার সময় দুজনে খাবারের জন্য মহাদেবপুরা এলাকায় যান। তখনই এক অটোরিকশা তাঁদের ডাকতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই এক ব্যক্তি মহিলার ভাইকে চেপে ধরে, আর অন্য অভিযুক্ত মহিলাকে টেনে হিঁচড়ে এক নির্জন এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করে।

মহিলার চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। অভিযুক্তরা পালানোর চেষ্টা করলেও স্থানীয়দের তৎপরতায় ধরা পড়ে যায়। পরে পুলিশ এসে দুই অভিযুক্ত— আসিফ ও সায়েদ মুশারকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতরা কর্ণাটকের মুলাবাগিলু এলাকার বাসিন্দা। অভিযুক্তদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

এই ঘটনায় মহিলার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। রেলস্টেশন এবং আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার দাবি তুলেছেন স্থানীয়রা।

Post Views: 101

Continue Reading

Previous: তিন মাসের মধ্যে নতুন নিয়োগের আশ্বাস মুখ্যমন্ত্রীর
Next: শিক্ষা দুর্নীতির জেরে বিদায় নিয়েছিল ত্রিপুরার বাম সরকার,বাংলায় কি হবে?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.