Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • শারীরিক সম্পর্ক ছিল আইএসআই এজেন্টের সঙ্গে? দেশের তথ্য পাকিস্তানে পাচার করে গ্রেফতার ইউটিউবার জ্যোতি মালহোত্রা

শারীরিক সম্পর্ক ছিল আইএসআই এজেন্টের সঙ্গে? দেশের তথ্য পাকিস্তানে পাচার করে গ্রেফতার ইউটিউবার জ্যোতি মালহোত্রা

Online Desk মে 18, 2025
jyoti.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযানের পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম কাকার নিয়েছে। যদিও বর্তমানে দুই দেশ সংঘর্শবিরতিতে রাজি হয়েছে। এই আবহে এক ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ উঠল পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করার। ইতিমধ্যে ওই ইউটিউবারকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তরুণী ইউটিউবারের নাম জ্যোতি মালহোত্রা। শনিবার তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর ভিডিও ধারণ করে সেগুলি ইউটিউবে দিতেন জ্যোতি। ভ্রমণ সংক্রান্ত ইউটিউব চ্যানেল চালাতেন ওই তরুণী। কিন্তু ইউটিউবারের আড়ালে তাঁর গুপ্তচরবৃত্তির পরিচিতি এতদিন সামনে আসেনি। সম্প্রতি গোয়েন্দারা জানতে পেরে তাঁকে গ্রেফতার করেন। সূত্রের খবর, পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর এক এজেন্টের সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল জ্যোতির। আর তার জেরে তিনি ভারতের সামরিক ব্যবস্থার বিভিন্ন খবর পাকিস্তানের হাতে তুলে দিতেন।

পুলিশি জিজ্ঞাসবাদে জ্যোতি জানিয়েছেন, ২০২৩ সালে পাকিস্তানে গিয়েছিলেন তিনি। সেই সফরের জন্যই ভিসার আবেদন করতে নয়াদিল্লির পাক হাইকমিশনে যান। সেখানে এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। প্রসঙ্গত, এই দানিশকেই সম্প্রতি ‘অবাঞ্চিত’ আখ্যা দিয়ে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছিল মোদী সরকার। সূত্রের খবর, দানিশের মাধ্যমে একাধিক আইএসআই এজেন্টের সঙ্গে আলাপ হয় জ্যোতির। তাদের সঙ্গে সমাজমাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতেন ওই তরুণী। তাদেরকে ভারতের বিভিন্ন সংবেদনশীল তথ্য পাঠাতেন জ্যোতি।

Post Views: 198

Continue Reading

Previous: বাংলাদেশকে এড়িয়ে সেভেন সিস্টারের সঙ্গে সংযোগের নতুন ট্রানজিট রুট তৈরি করছে নয়াদিল্লি
Next: বিশেষভাবে সক্ষম শিশুদের শিল্পকলায় মুগ্ধ রূপম- অলোকানন্দা

সম্পর্কিত গল্প

MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.