Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাংলাদেশকে এড়িয়ে সেভেন সিস্টারের সঙ্গে সংযোগের নতুন ট্রানজিট রুট তৈরি করছে নয়াদিল্লি

বাংলাদেশকে এড়িয়ে সেভেন সিস্টারের সঙ্গে সংযোগের নতুন ট্রানজিট রুট তৈরি করছে নয়াদিল্লি

Online Desk মে 18, 2025
road.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশে ক্ষমতার পালাবদল হওয়ার পর সেদেশে কুর্সিতে বসেছেন মহম্মদ ইউনুস। তাঁর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে দেশের শাসনভার চালাচ্ছে। তবে হাসিনার বিদায়ের পর ইউনুসের সেভেন সিস্টার সংক্রান্ত মন্তব্য যথেষ্ট উদ্বেগের ছিল ভারতের কাছে। মূলত চিকেন নেক বা শিলিগুড়ি করিডর ছাড়া উত্তর পূর্ব ভারতের সাত রাজ্যে পৌঁছতে হলে ভারতের ভরসার জায়গা ছিল বাংলাদেশ। কিন্তু সেই প্রতিবেশী যখন বেঁকে বসেছে তখন বিকল্প পথ খোঁজা ভারতের কাছে অপরিহার্য। তাই এবার সেভেন সিস্টারের সঙ্গে যোগাযোগের জন্য নয়া রুট তৈরি করছে নয়াদিল্লি।

সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চিকেন নেকের বিকল্প হিসেবে ময়ানমারের সড়কপথ ব্যবহার করে উত্তরপূর্ব রাজ্যগুলির সঙ্গে সংযোগরক্ষাকারী ট্রানজিট রুট তৈরি করা হবে। যার অংশ হিসেবে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এর দায়িত্বে শিলং থেকে অসমের শিলচর পর্যন্ত চার লেনের জাতীয় সড়ক তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। ১৬৭ কিলোমিটার এই জাতীয় সড়ক জুড়বে মায়ানমার সীমান্তের কাছেই অবস্থিত পাঁচগ্রামকেও। এই বিকল্প রুটের সমুদ্র পথ হবে কলকাতা থেকে ময়ানমারের রাখাইনের সিট্টে বন্দর পর্যন্ত। এরপর সিট্টে থেকে ময়ানমারের কালাদান নদীপথে সে দেশের পালেটয়া যাওয়া যাবে। সেখান থেকে সড়কপথে মিজোরামের জোরিনপুই পর্যন্ত রাস্তা নির্মাণ করা হবে।

উল্লেখ্য এর আগে, চীন সফরে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুস। তিনি বলেছিলেন, ‘উত্তর-পূর্বে ভারতের সাতটি রাজ্য স্থলবেষ্টিত। তাদের সমুদ্রে পৌঁছনোর কোনও উপায় নেই। এই অঞ্চলে আমরাই সমুদ্রের অভিভাবক।’

Post Views: 241

Continue Reading

Previous: বিজেপি নেতা ঘর ভাঙলো তৃণমূলের, পিপলায় বিরুদ্ধ শিবিরের ‘প্রেম’-এ দুই পরিবারে অশান্তির ঝড় !
Next: শারীরিক সম্পর্ক ছিল আইএসআই এজেন্টের সঙ্গে? দেশের তথ্য পাকিস্তানে পাচার করে গ্রেফতার ইউটিউবার জ্যোতি মালহোত্রা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.