Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • পহেলগাঁওয়ে হামলা হতে পারে খবর ছিল, তবুও কেন রোখা গেল না?

পহেলগাঁওয়ে হামলা হতে পারে খবর ছিল, তবুও কেন রোখা গেল না?

Online Desk এপ্রিল 25, 2025
IMG-20250425-WA0000.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গিরা হামলা করতে পারে এমন খবর ছিল গোয়েন্দাদের কাছে। সূত্রের খবর, জঙ্গিরা হামলার আগে ঘটনাস্থল রেকি করে গিয়েছিল। আর এখানেই প্রশ্ন উঠছে নিরাপত্তা এজেন্সির ভূমিকা নিয়ে। কেন আগাম খবর থাকা সত্ত্বেও হামলা রোখা গেল না?

মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে চার পাঁচ জন জঙ্গি অস্ত্র নিয়ে এসে হামলা চালায় পর্যটকদের উপর। গুলিতে ঝাঁজরা করে দেয় ২৮ জন মানুষকে। ইতিমধ্যে এই ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার সহযোগী সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’। গোয়েন্দা সূত্রের খবর, পহেলগাঁওয়ে এই নৃশংস জঙ্গি হামলার মাস্টারমাইন্ড আদিল গুরু। যে পাকিস্তান থেকে কাশ্মীরে ঢোকে কয়েক বছর আগে। ২০১৮ সালে পাকিস্তানে ফিরে যায় সে। সূত্রের খবর, এই আদিল কাশ্মীরে ঢুকে জঙ্গি হামলার পরিকল্পনা করে। মঙ্গলবার যখন চার জঙ্গি হামলা চালায় তখন তিন জঙ্গি পরিস্থিতির উপর নজর রাখছিল। তিন জন পর্যটকদের ধর্মীয় পরিচয় নিশ্চিত করছিল বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, জঙ্গিরা যখন একে একে পর্যটকদের উপর গুলি চালাচ্ছিল, সেই সময় তাদের মাথায় হেলমেট ছিল। যাতে ক্যামেরা লাগানো ছিল। গোটা হামলার ঘটনার ছবি তুলছিল ঘাতক জঙ্গিরা। কাশ্মীরে এত সেনা, এত নিরাপত্তা বাহিনী থাকা সত্ত্বেও কেন জঙ্গি হামলা হল তা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞদের মতে, পহেলগাঁওয়ের ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা প্রকাশ্যে চলে এসেছে।

অন্য দিকে এই ঘটনার পিছনে পাকিস্তান রয়েছে বলে ক্রমশ সন্দেহ ঘনীভূত হচ্ছে। যদিও ইসলামাবাদের তরফে এই ঘটনায় যুক্ত থাকার দায় অস্বীকার করা হয়েছে।

Continue Reading

Previous: সরকারি অর্থসাহায্যের পুরোটা যেন বিতানের স্ত্রীকে না দেওয়া হয়, কিসের আশঙ্কা কুনাল ঘোষের ?
Next: জম্মুকাশ্মীরের বান্দিপোরায় জঙ্গিদের সঙ্গে গুলিযুদ্ধ নিরাপত্তা বাহিনীর

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.