Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • জম্মুকাশ্মীরের বান্দিপোরায় জঙ্গিদের সঙ্গে গুলিযুদ্ধ নিরাপত্তা বাহিনীর

জম্মুকাশ্মীরের বান্দিপোরায় জঙ্গিদের সঙ্গে গুলিযুদ্ধ নিরাপত্তা বাহিনীর

Online Desk এপ্রিল 25, 2025
20250423_093653.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের পর গোটা জম্মুকাশ্মীর জুড়ে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। মঙ্গলবারের ঘটনার পর কাশ্মীরে বেশ কয়েক বার জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ হয়েছে নিরাপত্তা বাহিনীর। শুক্রবার ফের একবার জঙ্গিদের সঙ্গে গুলিযুদ্ধ হল সেনার। এদিন জম্মুকাশ্মীরের বান্দিপোরা জেলায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

সেনা সূত্রে খবর, এলাকায় জঙ্গিরা রয়েছে গোপন সূত্রে এই খবর পায় সেনা। এর পর নিরাপত্তা বাহিনী বান্দিপোরা জেলার কুলনার বাজিপোরা এলাকায় ঘেরাও করে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। সেই সময় সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। সেনার তরফেও পাল্টা জবাব দেওয়া হয়। এই গজটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, বৃহস্পতিবার জম্মুর উধমপুরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে এক জওয়ানের। নিহত জওয়ানের নাম ঝন্টু আলি শেখ। তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে তল্লাশি অভিযান চালানোর সময় বাহিনীর জওয়ানদেরকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। দু পক্ষের সেই গুলিযুদ্ধের সময় গুলি লাগে ঝন্টুর দেহে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। ঝন্টু ৬ প্যারা এসএফ-এ কাজ করতেন।

এর আগে বুধবারও জম্মুকাশ্মীরের বারামুল্লা জেলায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ হয় ভারতীয় সেনার। সেদিন সেনার গুলিতে মৃত্যু হয় দুই জঙ্গির। ভারতীয় সেনার তরফে জানানো হয়, জঙ্গিরা উত্তর কাশ্মীরের বারামুল্লার উরি নালায় সাধারণ এলাকা সরজীবন দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিল।

Continue Reading

Previous: পহেলগাঁওয়ে হামলা হতে পারে খবর ছিল, তবুও কেন রোখা গেল না?
Next: ভ্যাপসা গরমের পর আবারও শনিবার থেকে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিল হাওয়া অফিস

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.