Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভ্যাপসা গরমের পর আবারও শনিবার থেকে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিল হাওয়া অফিস

ভ্যাপসা গরমের পর আবারও শনিবার থেকে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিল হাওয়া অফিস

Online Desk এপ্রিল 25, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: গতসপ্তাহে ঝড়বৃষ্টির পর আবার হু হু করে বাড়ছে তাপমাত্রা। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। এই আবহে ফের স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আবারও একটানা ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথাই জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তাপমাত্রা বাড়ায় দক্ষিণের ৫টি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। তবে শনিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। ভ্যাপসা, অস্বস্তিকর গরমের পর আবারও ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হবে।



আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, আগামী ২ থেকে ৩ দিন গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। সপ্তাহ শেষে বদলাবে আবহাওয়া। শনিবার থেকে গরমের জ্বালা থেকে রেহাই পাবে দক্ষিণবঙ্গবাসী। দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও ঝাড়গ্রামের বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর একটানা পাঁচ দিন ঝড়-বৃষ্টি চলতে পারে বলে খবর। এর পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।


অন্যদিকে উত্তরবঙ্গের মালদাতেও আপাতত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে আবহাওয়ার বদল হতে শুরু করবে। শুক্রবার উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টিতে ভিজতে পারে উত্তরের শিলিগুড়ি, দার্জিলিং ও কালিম্পং।

Post Views: 340

Continue Reading

Previous: জম্মুকাশ্মীরের বান্দিপোরায় জঙ্গিদের সঙ্গে গুলিযুদ্ধ নিরাপত্তা বাহিনীর
Next: পহেলগাঁও হামলায় জড়িত, বিস্ফোরণে উড়ল ২ লস্কর জঙ্গির বাড়ি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.