Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পহেলগাঁও হামলায় জড়িত, বিস্ফোরণে উড়ল ২ লস্কর জঙ্গির বাড়ি

পহেলগাঁও হামলায় জড়িত, বিস্ফোরণে উড়ল ২ লস্কর জঙ্গির বাড়ি

Online Desk এপ্রিল 25, 2025
20250425_105854.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নাম জড়িয়েছিল। এবার সেই দুই লস্কর জঙ্গির বাড়ি উড়ল বিস্ফোরণে। বৃহস্পতিবার রাতে জম্মুকাশ্মীরে দুটি পৃথক বিস্ফোরণে লস্কর-ই-তৈবার দুই জঙ্গি আদিল হুসেন ঠোকার এবং আসিফ শেখের বাড়ি ধ্বংস হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, আদিল এবং আসিফ পহেলগাঁও হামলায় জড়িত ছিল।

সূত্রের খবর, দুই জঙ্গির বাড়ির ভিতরে বিস্ফোরক রাখা ছিল। অনন্তনাগ জেলার বাসিন্দা আদিল হুসেন ঠোকার মঙ্গলবারের পহেলগাঁও কাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত। পুলওয়ামার বাসিন্দা আসিফ শেখও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। পহেলগাঁও হামলায় জড়িত সন্দেহে অনন্তনাগ পুলিশ বৃহস্পতিবার ঠোকার এবং আরও দুই জঙ্গির স্কেচ প্রকাশ করেছে। পুলিশ জানিয়েছে, অন্য দুই সন্দেহভাজন পাকিস্তানি নাগরিক। তাদের গ্রেফতারের জন্য তথ্য দিলে ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে।

এক্স হ্যান্ডেলে অনন্তনাগ পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, অন্য দুই সন্দেহভাজন হল হাশিম মুসা ওরফে সুলেমান এবং আলী ভাই ওরফে তালহা ভাই। তারা পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সদস্য বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ভারতের ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গি হামলার ঘটনায় ২৫ জন ভারতীয় নাগরিক এবং একজন নেপালি নাগরিক নিহত হয়েছেন। নিরীহ পর্যটকদের উপর এই হামলার পর জঙ্গিদের রেহাই দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Post Views: 327

Continue Reading

Previous: ভ্যাপসা গরমের পর আবারও শনিবার থেকে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Next: সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা পাকিস্তানের, পাল্টা জবাব ভারতেরও

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.