Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা পাকিস্তানের, পাল্টা জবাব ভারতেরও

সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা পাকিস্তানের, পাল্টা জবাব ভারতেরও

Online Desk এপ্রিল 25, 2025
20250425_120409.jpg

ওঙ্কার ডেস্ক: উত্তেজনা ক্রমশ চড়ছে ভারত ও পাকিস্তানের মধ্যে। পহেলগাঁয়ে হামলার ঘটনার পর দু দেশের কূটনৈতিক সমুর্ক একেবারে তলানিতে। নয়াদিল্লি ও ইসলামাবাদ, উভয়েই পরস্পরের বিরুদ্ধে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। সেই আবহে এবার জম্মুকাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ উঠ পাকিস্তানের বিরুদ্ধে। তবে সেই হামলার পাল্টা জবাব দিয়েছে ভারতও।

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে জম্মুকাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর এই ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, রাতে পাকিস্তান নিয়ন্ত্রণরেখা বরাবর কিছু জায়গায় গুলিবর্ষণ করে। এরপর ভারতীয় সেনা জওয়ানরা তার পাল্টা জবাব দেয়। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পহেলগাঁও কাণ্ডের পর ভারত ও পাকিস্তানের সম্পর্ক ক্রমশ তলানিতে ঠেকেছে।

জঙ্গি হামলায় ২৬ জন মানুষের মৃত্যুর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, জঙ্গিরা কেউ রেহাই পাবে না। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন, জঙ্গিদের যারা মদত দিয়েছে তাদেরকেও ছাড়া হবে না। সেই আবহে বুধবার পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করেছে নয়াদিল্লি। তার মধ্যে রয়েছে জলচুক্তি বাতিল করা থেকে শুরু করে পাক নাগরিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ। তবে বসে থাকেনি ইসলামাবাদও। পাকিস্তানের তরফেও পাল্টা পদক্ষেপ করা হয়েছে। যার মধ্যে রয়েছে শিমলা চুক্তি-সহ একাধিক দ্বিপাক্ষিক চুক্তি বাতিল করার হুঁশিয়ারি। রয়েছে শিখ সম্প্রদায় ছাড়া ভারতীয়দের সার্ক ভিসা বাতিলের সিদ্ধান্ত।

Post Views: 111

Continue Reading

Previous: পহেলগাঁও হামলায় জড়িত, বিস্ফোরণে উড়ল ২ লস্কর জঙ্গির বাড়ি
Next: বন্দিপোরায় সেনা অভিযানে খতম লস্করের শীর্ষ জঙ্গি আলতাফ লাল্লি

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
baby-deadbody.png

ফোন ফ্যাক্টরিতে সন্তান প্রসব! লোক্লজ্জার ভয়ে নিজের হাতে গলা কেটে খুন সদ্যজাতকে

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.