Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ব্যাঙ্ককে মোদীর পাশে বসে নৈশভোজ ইউনুসের, শুক্রে বৈঠক দুই প্রধানের

ব্যাঙ্ককে মোদীর পাশে বসে নৈশভোজ ইউনুসের, শুক্রে বৈঠক দুই প্রধানের

Online Desk এপ্রিল 4, 2025
20250404_095443.jpg

ওঙ্কার ডেস্ক: দূরত্ব আগেই বেড়েছিল, এবার কাছাকাছি দেখা গেল দুই দেশের প্রধানকে। ব্যাঙ্ককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস পাশাপাশি বসে নৈশভোজ সারলেন। দুজনের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয় বলে খবর। বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড সফরে গিয়েছেন মোদী এবং ইউনুস।

সূত্রের খবর, ব্যাঙ্ককে বিমসটেক সম্মেলনের ফাঁকে শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের। বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও এই তথ্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত গত বছর আগস্ট মাসে বাংলাদেশে মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে ভারতের সঙ্গে ঢাকার তিক্ততা এবং দূরত্ব বেড়েছে।

মূলত সেদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের ঘটনায় নয়াদিল্লির তরফে মুখ খোলায় অস্বস্তি বেড়েছে ঢাকার। শুধু তাই নয় বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন। তাঁর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে ইতিমধ্যে ঢাকার তরফে নয়াদিল্লিকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু সেই চিঠির জবাব এখনও দেয়নি দিল্লি। দুই দেশের সম্পর্কের এমন টানাপোড়েনের আবহে বৈঠকে বসতে চলেছেন মোদী এবং ইউনুস। বৈঠকে কী নিয়ে আলোচনা হয়, সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Continue Reading

Previous: রাজ্যসভাতেও পাশ হয়ে গেল ওয়াকফ বিল
Next: প্রয়াত অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা মনোজ কুমার, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.