Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • রাজ্যসভাতেও পাশ হয়ে গেল ওয়াকফ বিল

রাজ্যসভাতেও পাশ হয়ে গেল ওয়াকফ বিল

Online Desk এপ্রিল 4, 2025
20250404_085859.jpg

ওঙ্কার ডেস্ক: লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গেল সংশোধিত ওয়াকফ বিল। সংসদের নিম্ন কক্ষ ও উচ্চ কক্ষে এই বিল পাশ হয়ে যাওয়ায় সেটি আইনে পরিণত হওয়া কেবল সময়ের অপেক্ষা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই বিলে সই করলে আইনে পরিণত হবে সেটি।

বৃহস্পতিবার দুপুরে রাজ্যসভায় সংশোধিত ওয়াকফ বিলটি পেশ করেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বিল পেশের পর বিতর্কের শুরু হয়। টানা ১২ ঘন্টার বিতর্ক শেষে বিলটি রাজ্যসভায় পাশ হয়ে যায়। এদিন রাজ্যসভায় বিতর্কে অংশ নেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়াও। সংশোধিত ওয়াকফ বিলকে সমর্থন করে তিনি বলেন, ‘এই বিল মুসলিমদের ধর্মাচরণে হস্তক্ষেপ করছে না।’ এদিন গভীর রাতে কিরেন রিজিজু সংশোধিত ওয়াকফ বিল পাশ করানোর প্রস্তাব দেন। রাজ্যসভায় ধ্বনিভোট হয়। কিন্তু তার ফলাফলে সন্তুষ্ট হয়নি বিরোধী শিবির। বিরোধীরা ডিভিশন চায়। এর পর ভোটাভুটি হয়। ভোটের ফল ঘোষণা হতে দেখা যায় বিলের পক্ষে ভোট দিয়েছেন ১২৮ জন সাংসদ। বিলের বিপক্ষে ভোট দিয়েছেন ৯৫ জন।

সংসদে ওয়াকফ বিল পেশ হওয়ার পর থেকে সরব হয়েছে তৃণমূল, কংগ্রেস-সহ বিরোধীরা। এই বিল অসাংবিধানিক বলে দাবি করেছেন তাঁরা। যদিও কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর দাবি, ওয়াকফ সম্পত্তির মাধ্যমে মুসলিম সমাজের গরিব, মহিলা ও অনাথ শিশুদের উন্নয়ন করা হবে। শুধু তাই নতুন আইনে বিপুল রাজস্ব আদায় হবে বলে জানান তিনি। ইউপিএ সরকারের আমলে ওয়াকফ সম্পত্তি থেকে আয় বাড়েনি বলে অভিযোগ করেন তিনি।

Continue Reading

Previous: শিক্ষা দুর্নীতির জেরে বিদায় নিয়েছিল ত্রিপুরার বাম সরকার,বাংলায় কি হবে?
Next: ব্যাঙ্ককে মোদীর পাশে বসে নৈশভোজ ইউনুসের, শুক্রে বৈঠক দুই প্রধানের

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.