Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • দ্বন্দ্বমূলক বিভাজনবাদ

দ্বন্দ্বমূলক বিভাজনবাদ

Online Desk এপ্রিল 19, 2025
Edit.jpg

বিপ্লব দাশ : আপাতত শান্ত মুর্শিদাবাদ। কিন্তু সাম্প্রদায়িক অশান্তি অনেকটা তুষের আগুনের মতো। উপর থেকে শান্ত মনে হলেও চাপা থাকে তার প্রজ্জ্বলন। ঠান্ডা হতে সময় লাগে। কারণ তার শীতলিকরণের কাজটি সময় সাপেক্ষের। সুরক্ষা, ভরসা, মানসিক স্থিশীলতার মতো অবশ্যম্ভাবী অনুঘটকগুলির কাজ চরিত্রগত ভাবে সুদুর প্রসারী। এমন অবস্থায় উপদ্রুত এলাকায় পরিদর্শকের ভূমিকা হওয়া উচিত এই শীতলিকরণের অনুঘটকের মতো। কিন্তু এ বিষয়ে পরিদর্শকরা কতটা অভিজ্ঞতা পোষণ করেন তা নিয়ে যথেষ্ট সংশয় থাকে। এক্ষেত্রে মানবিক চেতনাকে কোথাও যেন গ্রাস করে রাখে রাজনৈতিক পক্ষপাত। মোটিভেশন আর মোটিভেটেড অনেকটা জল আর তেলের মতো। মেশে না। ফলে দ্বন্দ্ব থেকেই যায়। আর সেখান থেকে যা উদগীরণ হয় তা কখনো কখনো দাহ্য ধর্মীয় বটে। ভুলে গেলে চলবে না সাম্প্রদায়িক অসন্তোষ মুখ দেখে শান্ত হয় না। তাই শীতল-প্রায় তুষের উত্তাপকে কখনো কখনো উস্কে দেওয়ার কাজ করে। বাংলায় একটা প্রবাদ আছে, হিতে বিপরীত।

মার্স্কের দ্বন্দ্বমূলক বস্তুবাদের কথা মনে পড়ে। যেখানে বলা হয়েছিল- এই জগৎ প্রকৃতিগত ভাবে বস্তুময়। যেখানে সকল বস্তুই গতিশীল। এরা পরস্পর সম্পর্কযুক এবং একে অপরের উপর নির্ভরশীল। এই সম্পর্ক ও নির্ভরশীলতার নিয়ম মেনেই জগতের বিকাশ ঘটে। গণতান্ত্রিক ভারত গড়তে গিয়ে বিখণ্ডের মধ্যে যে অখণ্ডতা, যে ভিন্নতার মধ্যে একতার কথা বলা হয়েছে তা কী প্রকৃতির সত্য সন্ধান ছিল না ! বহু জাতি, বহু ধর্ম, বহু ভাষাকে সমান গুরুত্ব দিয়ে যে একত্রিতকরণের অঙ্গীকার নেওয়া হয়েছিল, সংসদীয় গণতন্ত্র কী এখন তা স্বীকার করছে না ! তাই কি দেখা যাচ্ছে বিভাজন, হিসেব নিকেষ, আঞ্চলিকতা, যার মধ্য দিয়ে প্রাধান্য পাচ্ছে ক্ষমতা দখলের ম্যাজিক ফিগার। বস্তুত সংঘাত এখেনেই। যার সাম্প্রতিকতম উদাহরণ মুর্শিদাবাদ, যেখানে উপলব্ধি করা যায় কাকে বলে দ্বন্দ্বমূলক বিভাজনবাদ।

Post Views: 101

Continue Reading

Previous: আইসিইউ-তে ‘ডিজিটাল ধর্ষণ’ ! গুরুগ্রামে বিভীষিকার শিকার বাংলার বিমানসেবিকা
Next: চলতি বছরের শেষে ভারতে আসছেন মাস্ক, মোদীর সঙ্গে কথার পর জানালেন নিজেই

সম্পর্কিত গল্প

BN.jpg

বাংলাদেশের নির্বাচনের মুলমন্ত্র কী সংখ্যালঘু বৈষম্য ! ইসলামকেন্দ্রিক রাজনীতির উত্থানে কোন দিকে বাংলাদেশ ?

Online Desk ফেব্রুয়ারি 8, 2026
Survey.jpg

বাজেটের আগে স্বস্তি কেন্দ্রের, চলতি আর্থিক বছরে দেশের জিডিপি বেড়ে ৮.২ শতাংশ

Online Desk জানুয়ারি 30, 2026
H.jpg

হাইকোর্টের রায়ে উৎসাহ তুঙ্গে, শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস হুমায়ুনের

Online Desk ডিসেম্বর 5, 2025

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.