Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • চলতি বছরের শেষে ভারতে আসছেন মাস্ক, মোদীর সঙ্গে কথার পর জানালেন নিজেই

চলতি বছরের শেষে ভারতে আসছেন মাস্ক, মোদীর সঙ্গে কথার পর জানালেন নিজেই

Online Desk এপ্রিল 19, 2025
20250419_160210.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সদ্য কথা হয়েছে ধনকুবের ইলন মাস্কের। সেই কথোপকথনের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই এবার ভারতে আসার কথা জানালেন ট্রাম্পের সহযোগী ইলন মাস্ক। শনিবার নিজের এক্স হ্যান্ডেলে মাস্ক লিখেছেন, চলতি বছরের শেষের দিকে তিনি ভারত সফরে আসবেন।

ঠিক কী লিখেছেন মাস্ক? এক্স হ্যান্ডেলে ইলন লিখেছেন, ‘প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলতে পারাটা সম্মানের। আমি এই বছরের শেষের দিকে ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি!’

উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র সফর গিয়ে প্রধানমন্ত্রী মোদী মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সম্প্রতি তাঁর সঙ্গে ফোনে কথা হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। সেই কথোপকথনের পর মোদী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ইলন মাস্কের সঙ্গে কথা বলেছি এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, যার মধ্যে রয়েছে এ বছরের শুরুতে ওয়াশিংটন ডিসিতে আমাদের বৈঠকের সময় আলোচিত বিষয়গুলি। আমরা প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতার অপার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। এই ক্ষেত্রগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারত দৃঢ়প্রতিজ্ঞ।’

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজন ইলন মাস্ক। বর্তমানে তিনি ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি -এর প্রধান।

Post Views: 110

Continue Reading

Previous: দ্বন্দ্বমূলক বিভাজনবাদ
Next: ভারতের পণ্য আমদানি বাড়াবে চিন, ‘শুল্কযুদ্ধের’ মাঝে বড় বার্তা

সম্পর্কিত গল্প

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.