Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারতের পণ্য আমদানি বাড়াবে চিন, ‘শুল্কযুদ্ধের’ মাঝে বড় বার্তা

ভারতের পণ্য আমদানি বাড়াবে চিন, ‘শুল্কযুদ্ধের’ মাঝে বড় বার্তা

Online Desk এপ্রিল 19, 2025
20250419_171945.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়া শুল্কনীতি জারি করে শোরগোল ফেলে দিয়েছিলেন গোটা বিশ্বে। যদিও পরে তিনি চিন ছাড়া বাকি দেশগুলির উপর নয়া শুল্কনীতি স্থগিত করেন। এই আবহে ট্রাম্প প্রশাসনের শুল্কযুদ্ধে ভারতকে পাশে পেতে তৎপরতা শুরু করল বেজিং।

চিনের তরফে জানানো হল, ভারতীয় পণ্য আমদানি আরও বাড়ানোর কথা। নয়াদিল্লির চিনা রাষ্ট্রদূত জু ফেইহং এই ঘোষণা করেছেন। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এর ফলে শুল্কযুদ্ধ নয়া মাত্রা পাবে। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফেইহং বলেন, ‘চিন এবং ভারত যে কোনও আধিপত্যকামী পণ্যসুরক্ষা নীতির বিরোধী।’ শুধু তাই নয় চিনের বাজারের জন্য উপযুক্ত ভারতীয় পণ্য আরও বেশি পরিমাণে আমদানি করা হবে বলে জানান তিনি। গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে বৈঠক করেছিলেন। রাশিয়ায় আয়োজিত সেই বৈঠকের পর থেকে ভারত এবং চিনের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হয়েছে।

উল্লেখ্য ভারতের চিনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং ট্রাম্পের শুল্কনীতির সমালোচনা করে গত সপ্তাহে ভারত-চিন ঐক্যের প্রস্তাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘চিনে আরও বেশি পরিমাণে ভারতীয় পণ্যকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত। এই আবহে ফের একবার দিল্লি-বেজিং ঐক্যের বার্তা দিল চিন।

Post Views: 101

Continue Reading

Previous: চলতি বছরের শেষে ভারতে আসছেন মাস্ক, মোদীর সঙ্গে কথার পর জানালেন নিজেই
Next: আফ্রিকা থেকে আসছে আট চিতা, অতিথিদের আপ্যায়ণে সাজছে গান্ধীসাগর

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.